১৩ অক্টোবর ২০২২, ১০:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এমআরপি রিইস্যুর আবেদন ডাকযোগে প্রেরণের সুযোগ

যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহের আওতাধীন মিশিগান অঙ্গরাজ্যসহ দেশ বা অঞ্চলসমূহে এবং মিশন হতে দূরবর্তী যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণকে পাসপোর্ট সেবা প্রদানের লক্ষ্যে বিদ্যমান ই-পাসপোর্টের পাশাপাশি আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রিইস্যুর আবেদন গ্রহণ করা হবে।

যে সকল দেশ বা অঞ্চল বা অঙ্গরাজ্যসমূহে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকগণ (যাদের বৈধ বা মেয়াদোত্তীর্ণ এমআরপি রয়েছে) ই-পাসপোর্টের পাশাপাশি বিকল্প হিসেবে এমআরপি রিইস্যুর আবেদন শুধু ডাকযোগে দূতাবাসে প্রেরণ করতে পারবেন, তাহলো:

বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন, ডিসির আওতাধীন দেশসমূহ

কলম্বিয়া, গায়ানা, বেলিজ, হাইতি, ডোমিনিকান রিপাবলিক;

যুক্তরাষ্ট্রের আওতাধীন অঞ্চলসমূহ

নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ড, গুয়াম, আমেরিকান সামোয়া, পোয়ের্তো রিকো, ইউএস ভার্জিন আইল্যান্ডস;

দূতাবাস হতে দূরবর্তী যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহ

ওয়েস্ট ভার্জিনিয়া, দেলাওয়ার, পেনসিলভানিয়া, ওহাইও, কেনটাকি, নর্থ ক্যারোলিনা, ইন্ডিয়ানা, ইলিনয়, মিশিগান, উইসকন্সিন, মিনেসোটা, নর্থ ড্যাকোটা, সাউথ ড্যাকোটা, মনটানা, নেব্রাস্কা, কলোরাডো, নিউ মেক্সিকো, টেক্সাস, ওকলাহোমা, ক্যানসাস, আইওয়া, মিসৌরি, আলাস্কা, হাওয়াই;

দূতাবাসের নিকটবর্তী যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহ

ডিসট্রিক্ট অব কলম্বিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া (শুধু সেসব আবেদনকারী যাদের অনুকূলে সশরীরে দূতাবাসে আসতে সক্ষম নয় মর্মে চিকিৎসকের প্রত্যয়ন রয়েছে);

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি, ফ্লোরিডার আওতাধীন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যসমূহ

ফ্লোরিডা, জর্জিয়া, অ্যালাবামা, মিসিসিপি, লুইজিয়ানা, আরকান্সাস, টেনিসি, সাউথ ক্যারোলিনা (বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামি, ফ্লোরিডাতে পাসপোর্ট সেবা চালু না হওয়া পর্যন্ত)।

উল্লেখ্য, ই-পাসপোর্ট সেবা পূর্বের ন্যায় অব্যাহত থাকবে। যেহেতু ই-পাসপোর্টের মেয়াদ ১০ (বছর) পর্যন্ত নেওয়ার সুযোগ রয়েছে, সেহেতু অনিবার্য কারণে দূতাবাসে আসতে অক্ষম না হলে আবেদনকারীগণকে ই-পাসপোর্ট সেবা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। যাদের সর্বশেষ বাংলাদেশী পাসপোর্টটি হাতে লেখা তারা শুধু ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।

ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের প্ৰথম সচিব মুহাম্মদ আবদুল হাই মিলটন স্বাক্ষরিত ১১ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এসম্পর্কে আরও বিস্তারিত দূতাবাসের ওয়েবসাইট www.bdembassyusa.org এবং ফেসবুক পেইজ www.facebook.com/BangladeshEmbassyUSA এ জানা যাবে।

আরোও পড়ুনঃ মিশিগানে অনুর্ধ্ব ২১ ক্রিকেট চ্যাম্পিয়নশীপ সম্পন্ন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০