৪ অগাস্ট ২০২২, ৭:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক-চীন নীতির সমর্থন, মার্কিন উস্কানির বিরোধিতায় সরব বিশ্ব

বুধবার (৩ আগস্ট) বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দল জানিয়েছে যে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির চীনের তাইওয়ান অঞ্চল সফর চীনের জন্য একটি উস্কানি ছিল।

বিভিন্ন পক্ষ পুনরায় ঘোষণা করেছে যে, এক-চীন নীতিতে অবিচল থাকতে হবে।

চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল–আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন-প্যাট্রিয়টিক ফ্রন্টের পলিটব্যুরোর সদস্য এবং নিরাপত্তা-বিষয়ক উপ-সম্পাদক কিলাউ বলেন, পেলোসির পদক্ষেপটি চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি উস্কানি। বিশ্বের সমস্ত প্রগতিশীল দেশের উচিত এর নিন্দা জানানো। ন্যাশনাল ইউনিয়ন এক-চীন নীতিকে সমর্থন করে, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের পদক্ষেপকে সমর্থন করে।

জাম্বিয়া প্যাট্রিয়টিক ফ্রন্ট পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিক্সন চিলাংওয়া বলেন, জাম্বিয়া প্যাট্রিয়টিক ফ্রন্ট পার্টি অটলভাবে এক-চীন নীতি মেনে চলে। পেলোসির কর্মকাণ্ড সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং অসহনীয়। এটি চীনা জনগণ ও চীন সরকারের উস্কানিমূলক পদক্ষেপ।

হাঙ্গেরির ওয়ার্কার্স পার্টি বলেছে, পেলোসির তাইওয়ান সফরের মারাত্মক পরিণতি হবে। তাইওয়ান চীনের একটি অংশ, এবং এক-চীন নীতিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বিশ্ব শান্তি রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ।

স্প্যানিশ কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান বলেছেন, পেলোসির পদক্ষেপ একটি সুস্পষ্ট উস্কানি ছিল। তা থেকে এটি স্পষ্ট হয়েছে যে, যুক্তরাষ্ট্র তার নিজস্ব ইচ্ছাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ঊর্ধ্বে রাখার চেষ্টা করছে । তার আচরণ আন্তর্জাতিক সমাজের জন্য অত্যন্ত বিপজ্জনক।

তাছাড়া, কোরিয়ার ওয়ার্কার্স পার্টি, মঙ্গোলিয়ান সিটিজেনস উইল গ্রিন পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-লেনিনবাদী), তিউনিসিয়ার পিপলস মুভমেন্ট, লেবাননের কমিউনিস্ট পার্টি, সোয়াজিল্যান্ডের কমিউনিস্ট পার্টি, মাদাগাস্কার পিপলস ফার্স্ট পার্টি’, চিলির কমিউনিস্ট পার্টি, পর্তুগিজ কমিউনিস্ট পার্টি এবং ফরাসি সলিডারিটি অ্যান্ড প্রগ্রেস পার্টিসহ ৪০টিরও বেশি দেশের ৬০টিরও বেশি রাজনৈতিক দলও পেলোসির তাইওয়ান সফরের দৃঢ় বিরোধিতা প্রকাশ করেছে।

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন।)

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের প্রতিটি লড়াইয়ে নাটকীয়তা, শিরোপার মঞ্চে স্পেন-আর্জেন্টিনা

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

১০

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১১

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১২

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১৩

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৪

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৫

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৬

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৭

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৮

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৯

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

২০