বাংলা সংবাদ ডেস্ক
২ জুন ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঋণমুক্ত জীবনের জন্য ইসলামের ১০ শিক্ষা

বর্তমান ভোগবাদী সমাজে আমাদের আয়ের চেয়ে ব্যয়ের ঝোঁক অনেক বেশি। ক্রেডিট কার্ড, ইএমআই আর প্রদর্শনপ্রীতির যুগে মানুষ নিজের অজান্তেই ঋণের জালে জড়িয়ে পড়ছে।

 

 

এই আর্থিক অস্থিরতা শুধু মানসিক চাপই বাড়াচ্ছে না, বরং পারিবারিক শান্তিও কেড়ে নিচ্ছে। ইসলাম অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে মিতব্যয়িতাকে বিশেষ গুরুত্ব দিয়েছে। আর্থিক সচ্ছলতা ও ঋণের বোঝা থেকে মুক্তির ১০টি কার্যকর সূত্র তুলে ধরা হলো:

 

 

১. মিতব্যয়িতা অভ্যাসে পরিণত করা

উপার্জনের পরিমাণের চেয়েও গুরুত্বপূর্ণ হলো ব্যয়ের নিয়ন্ত্রণ। মিতব্যয়িতা মানুষকে কখনো অভাবী হতে দেয় না। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি মিতব্যয়ী হয়, সে কখনো নিঃস্ব হয় না।” (মুসনাদে আহমাদ, হাদিস: ৪২৬৯)

 

 

২. অপচয় ও বিলাসিতা বর্জন

প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করা বা স্রেফ সামাজিক মর্যাদা দেখানোর জন্য খরচ করাকে ইসলাম কঠোরভাবে নিষেধ করেছে। আল্লাহ বলেছেন, “নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই।” (সুরা বনি ইসরাইল, আয়াত: ২৭)

 

৩. মধ্যপন্থা অবলম্বন

ইসলাম কৃপণ হতেও নিষেধ করেছে, আবার সব বিলিয়ে দিয়ে নিঃস্ব হতেও বারণ করেছে। ব্যয়ের ক্ষেত্রে ভারসাম্যতা বজায় রাখাই হলো প্রকৃত বুদ্ধিমত্তা।

আল্লাহ বলেছেন, “আর তারা যখন ব্যয় করে, তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না; বরং তাদের পদ্ধতি হয় এই দুইয়ের মধ্যবর্তী।”  (সুরা ফুরকান, আয়াত: ৬৭)

 

 

৪. ঋণের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা

অপ্রয়োজনে বা বিলাসিতার জন্য ঋণ নেওয়া বিপজ্জনক। ঋণগ্রস্ত অবস্থায় মৃত্যু হওয়াকে অত্যন্ত আশঙ্কাজনক হিসেবে দেখা হয়েছে।

রাসুল (সা.) বলেছেন, “শহীদের প্রতিটি পাপ ক্ষমা করে দেওয়া হয়, তবে ঋণ ব্যতীত।” (সহিহ মুসলিম, হাদিস: ১৮৮৬)

 

 

৫. ঋণ পরিশোধের দৃঢ় সংকল্প

যদি ঋণ নিতেই হয়, তবে তা দ্রুত পরিশোধের সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা থাকলে আল্লাহ নিজেই তার পথ সহজ করে দেন। রাসুল (সা.) বলেছেন, “যে ব্যক্তি পরিশোধের নিয়তে মানুষের সম্পদ (ঋণ) নেয়, আল্লাহ তার পক্ষ থেকে তা আদায় করে দেন।” (সহিহ বুখারি, হাদিস: ২৩৮৭)

 

 

৬. সুদের মরণফাঁদ থেকে দূরে থাকা

বর্তমান ঋণের সমস্যার বড় কারণ হলো চড়া সুদের কিস্তি। সুদ শুধু অর্থনীতিকে ধ্বংস করে না, বরং এটি আল্লাহর সঙ্গে যুদ্ধের শামিল। আল্লাহ বলেছেন, “আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন।” (সুরা বাকারা, আয়াত: ২৭৫)

 

৭. অল্পে তুষ্টি বা ‘কানাআত’

অন্যের উচ্চবিলাসী জীবন দেখে ঈর্ষান্বিত না হয়ে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকাই হলো সুখী হওয়ার গোপন মন্ত্র। রাসুল (সা.) বলেছেন, “প্রকৃত ধনাঢ্যতা হলো অন্তরের সচ্ছলতা।” (সহিহ বুখারি, হাদিস: ৬৪৪৬)

 

৮. দান-সদকার মাধ্যমে বরকত লাভ

সম্পদ শুধু নিজের জন্য জমিয়ে না রেখে অভাবীদের সাহায্য করলে সম্পদে বরকত আসে এবং বিপদ দূর হয়। রাসুল (সা.) বলেছেন, “সদকা (দান) করলে সম্পদ কমে না।” (সহিহ মুসলিম, হাদিস: ২৫৮৮)

 

৯. ঋণমুক্তির জন্য নিয়মিত প্রার্থনা

ঋণের বোঝা থেকে বাঁচতে নবীজি (সা.) নিয়মিত নির্দিষ্ট দোয়া পড়তেন। এটি মানসিক সাহস ও পথ খুঁজে পেতে সাহায্য করে। তিনি বলতেন, “হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি পাপ এবং ঋণগ্রস্ততা থেকে।” (সহিহ বুখারি, হাদিস: ৮৩৩)

 

১০. হিসাবরক্ষণ ও স্বচ্ছতা

লেনদেনের ক্ষেত্রে লিখিত হিসাব রাখা এবং স্বচ্ছতা বজায় রাখা জরুরি, যাতে কোনো প্রকার ভুল বোঝাবুঝি বা আর্থিক জটিলতা তৈরি না হয়।

আল্লাহ বলেছেন, “হে মুমিনগণ, যখন তোমরা নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণের লেনদেন করো, তখন তা লিখে রাখো।” (সুরা বাকারা, আয়াত: ২৮২)

আর্থিক স্বাধীনতা মানে অঢেল সম্পদ নয়, বরং তা হলো ঋণমুক্ত একটি পরিচ্ছন্ন জীবন। ইসলামের এই নীতিমালাগুলো অনুসরণ করলে আমরা শুধু ঋণের বোঝা থেকেই মুক্ত হবো না, বরং আমাদের জীবন হবে বরকতময় ও শান্তিময়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০