২৪ অগাস্ট ২০২২, ৪:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর-পূর্বে পুনরুজ্জীবন থেকে “চীনা রীতির আধুনিকায়ন”

১৬ আগস্ট বিকেলে, চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং লিয়াও নিং প্রদেশ সফর করেন।

এটি সিপিসি’র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর, প্রেসিডেন্ট সি’র তৃতীয় লিয়াও নিং সফর। স্থানীয় জনগণের খোঁজ-খবর নেওয়ার সময় “চীনা রীতির আধুনিকায়ন” টার্মটি আবারও উল্লেখ করেন প্রেসিডেন্ট সি। তাহলে “চীনা রীতির আধুনিকায়ন” মানে কী?

 ‘২০২০ সালের অক্টোবরে সিপিসি’র ১৯তম কেন্দ্রীয় কমিটির পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে, সাধারণ সম্পাদক গভীরভাবে চীনা-রীতির আধুনিকীকরণের পাঁচটি বৈশিষ্ট্য স্পষ্টভাবে ব্যাখ্যা করেন। চীনের আধুনিকায়ন হলো একটি বিশাল জনসংখ্যার আধুনিকীকরণ;  এমন আধুনিকীকরণ যেখানে সমস্ত মানুষ সমৃদ্ধ হবে; এমন আধুনিকীকরণ যেখানে বস্তুগত সভ্যতা ও আধ্যাত্মিক সভ্যতার সমন্বয় থাকবে; এমন আধুনিকীকরণ যেখানে মানুষ ও প্রকৃতি মিলেমিশে সহাবস্থান করবে, এবং এমন আধুনিকীকরণ যা শান্তিপূর্ণ উন্নয়নের পথে নিয়ে যাবে।’

উত্তর-পূর্ব অঞ্চল চীনের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও কৃষি বেস। এখানে রয়েছে একটি ভালো প্রাকৃতিক পরিবেশ এবং একটি উচ্চমানের ব্যবসায়িক পরিবেশ। একটি তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে, এখানকার পুনরুজ্জীবন গোটা চীনের ওপর কতোটা ইতিবাচক প্রভাব ফেলেছে। 

 ‘২০২১ সালে, লিয়াও নিং প্রদেশের জিডিপি ২৭৫৮.৪১  বিলিয়ন ইউয়ান ছিল, আগের বছরের চেয়ে ৫.৮ শতাংশ বেশি; মাথাপিছু জিডিপি ছিল ৬৫ হাজার ২৬ ইউয়ান, যা আগের বছরের চেয়ে ৬.৪ শতাংশ বেশি; শিল্প ও প্রযুক্তি খাতে  বিনিয়োগে প্রবৃদ্ধির হার ছিল জাতীয় স্তরের চেয়ে ২৬.৯ শতাংশ পয়েন্ট বেশি।’

এই লিয়াওনিং পরিদর্শনকালে “চীনা রীতির আধুনিকায়ন” টার্মটি  আবারও উল্লেখ করেন প্রেসিডেন্ট সি। এসময় তিনি যৌথভাবে ধনী হওয়ার কাজকে অধিক গুরুত্ব দেন।  

‘বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ এবং বৃহত্তম উন্নয়নশীল দেশ হিসাবে, চীন এতো বিশাল জনসংখ্যা নিয়ে আধুনিকায়নের পথে প্রবেশ করেছে, যা বিশ্বে নজিরবিহীন। সাধারণ সমৃদ্ধি হলো চীনা রীতির আধুনিকায়নের উজ্জ্বল লক্ষণগুলোর মধ্যে একটি৷ উন্নয়নের একটি নতুন পর্যায়ে প্রবেশ করে, সিপিসি একে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় এবং সাধারণ সমৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজনীয় অর্থ, কৌশলগত লক্ষ্য এবং বাস্তব উপায়গুলো স্পষ্ট করে ব্যাখ্যা করে। এতে চীনা রীতির আধুনিকায়নের পথে সাধারণ সমৃদ্ধি অর্জনের গুরুত্বপূর্ণ ভিত্তি রচিত হয়।’  

উচ্চ-মানের উন্নয়নের ধারায় অর্থনৈতিক আধুনিকায়নকে এগিয়ে নেওয়া, সাধারণ সমৃদ্ধির জন্য বস্তুগত ভিত্তিকে সুসংহত করা, এবং জনগণকে পুনরুজ্জীবনের ফল ভোগ করার সুযোগ দেওয়া হচ্ছে নতুন যুগে উত্তর-পূর্ব চীনের ব্যাপক পুনরুজ্জীবনের লক্ষ্য। 

(ওয়াং হাইমান ঊর্মি, সাংবাদিক, বাংলা বিভাগ, চায়না মিডিয়া গ্রুপ, বেইজিং, চীন। )

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

২

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

৩

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

৪

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

৫

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

৬

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

৭

‘ট্রাম্পই এখনো প্রেসিডেন্ট’, সোশ্যাল মিডিয়ায় হোয়াইট হাউস

৮

মার্কিন কংগ্রেসে নিয়ন্ত্রণ পেয়ে ডেমোক্র্যাটদের সামনে যেসব সুযোগ

৯

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য, ক্ষতি ৩ লাখ টাকা

১০

সহজে পালনীয় নবীজির ২০টি সুন্নত

১১

নিত্যজীবনের ১০টি অবহেলিত সুন্নত

১২

মার্কিনকর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

১৩

বাড়বে শীত: আগাম প্রস্তুতিই নিরাপত্তার প্রধান শর্ত

১৪

রোড ক্র্যাশ নিরসন: শুধু আইন নয়, সকলকেই দায়িত্ব নিতে হবে

১৫

মিডটার্ম ইলেকশনে ব্যালটে নেই ট্রাম্প, তবু পরীক্ষাটা তাঁরই

১৬

আন্তর্জাতিক আর্থিক কাঠামোর সংস্কার প্রয়োজন: আইরিন খান

১৭

মিশিগানের মূলধারার চার রাজনীতিকের মুখোমুখি বাংলা সংবাদ পত্রিকা

১৮

কিশোরীকে জিম্মি ও ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের গ্রেপ্তার চেয়ে মানববন্ধন

১৯

‘ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে অভিবাসন অবস্থার সম্পর্ক থাকা উচিত নয়’

২০