২ জুন ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উত্তর আমেরিকায় প্রীতম হাসানের ২৫ কনসার্ট

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২৪ সেরা গায়ক বিজয়ী এই সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়ক, সংগীত পরিচালক ও অভিনেতা প্রীতম হাসান এবার যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে প্রায় ২৫টি কনসার্টে পারফর্ম করবেন। উত্তর আমেরিকা সফরের খবর পুরাতন হলেও টানা তিন মাসে আমেরিকা কানাডার বিভিন্ন শহরে ২৫টি কনসার্ট করে প্রিতম হাসান তার সঙ্গীত ক্যারিয়ারে নতুন পালক যোগ করলেন। আমেরিকার মাটিতে নেমে প্রীতম নিজেই ফেসবুক পোস্টে কনসার্টের বিস্তারিত জানিয়েছেন।

 

 

প্রীতমের উত্তর আমেরিকা সফর শুরু হবে ৩১ মে ডালাস থেকে, আর শেষ হবে ৩১ আগস্ট বাফেলোতে। এর মধ্যে তিনি নিউইয়র্ক, নিউজার্সি, ডালাস, অস্টিন, হিউস্টন, মায়ামি, সান হোসে, পোর্টল্যান্ড, টরন্টো, লস অ্যাঞ্জেলেস, বস্টন, মনট্রিয়াল, ক‍্যালগেরি, ওয়াশিংটন ডিসি, মিশিগান, সিয়াটল, আটলান্টাসহ বাঙালি অধ্যুষিত প্রায় সকল শহরে কনসার্টে অংশ নেবেন। সাথে থাকবে তার বড় ভাই জনপ্রিয় গায়ক প্রতিক হাসান।

 

 

জনপ্রিয়তার শিখরে থাকা প্রীতম হাসান নিউ ইয়র্কে গান গাইবেন আগামী ১৫ জুন সন্ধ্যা ৭ টায় লাগর্ডিয়া কলেজ পারফর্মিং আর্ট সেন্টারে। প্রীতম হাসান লাইভ ইন নিউ ইয়র্ক শিরোনামে এই কনসার্ট আয়োজন করতে যাচ্ছে দেশী মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট এবং সহযোগী আয়োজক প্রিয়জন ফিল্মস্ ও টোস্টার প্রোডাকশন। আয়োজক জামান মনির জানান- আমি দীর্ঘ ২০ বছর ধরে এই শো আয়োজন করে আসছি। প্রীতমের হাসানের মত এতো দর্শক উন্মাদনা আর কাউকে দেখি নাই। আমি এখনও আমেরিকা কানাডার বিভিন্ন শহর থেকে ফোন পাচ্ছি, তারা প্রীতম হাসানের কনসার্ট দেখতে চায় কিংবা আয়োজন করতে চায়।

 

 

নিউইয়র্কের সহ আয়োজক প্রিয়জন ফিল্মসের কর্ণধার লিটু আনাম বলেন- এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গীতের সবচেয়ে বড় এবং জনপ্রিয় শিল্পী প্রীতম হাসানের কনসার্ট আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। খুবই ভালো সাড়া পাচ্ছি। প্রীতম ভক্তদের উন্মাদনা আমি উপভোগ করছি। সহ আয়োজক রনি ভৌমিক বলেন- ভক্ত-অনুরাগীদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক খবর। নিউ ইয়র্ক বাসীদের আমরা প্রীতমের কনসার্ট উপহার দিতে পেরে আনন্দিত এবং সকলের আগ্রহ দেখে আমরা ধন‍্য।

 

 

কোক ষ্টুডিও’র দেওরা ও মালোমা এবং বর্তমানে সাকিব খানের সিনেমার জনপ্রিয় গান, উড়াধুরা, চাঁদ মামা ও দ্বিধা এবং তার জনপ্রিয় বেয়াইনসাব, লোকাল বাস, গার্লফ্রেন্ডের বিয়ে, জাদুকর, খোকাসহ সব এখন উত্তর আমেরিকার বাংলাদেশি দর্শক-শ্রোতারা প্রীতমের জনপ্রিয় গানগুলো উপভোগ করার সুযোগ পাবেন এবার সরাসরি মঞ্চে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১০

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১১

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১২

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৩

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৪

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

১৫

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১৬

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১৭

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১৮

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৯

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

২০