বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদে বাংলাদেশ ভ্রমণে সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র

 

আসন্ন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। উৎসবের মৌসুমে বিপুল জনসমাগম, তীব্র যানজট এবং দীর্ঘ সরকারি ছুটির কারণে স্বাভাবিক পরিষেবা বিঘ্নিত হতে পারে– এমন আশঙ্কায় নাগরিকদের নিরুৎসাহিত করেছে দেশটি।

বুধবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। এ ছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও সরকারি ছুটি রয়েছে। এই দীর্ঘ ছুটির প্রভাবে ২৬ মার্চ পর্যন্ত অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে জরুরি পরিষেবা সীমিত হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

বার্তায় আরও বলা হয়, ভ্রমণকারীদের জনপ্রিয় গন্তব্যস্থলগুলোতে এই সময়ে বিপুল জনসমাগম ও তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। ফলে স্বাভাবিক ভ্রমণ কার্যক্রমে সম্ভাব্য বিঘ্নের জন্য পর্যটকদের প্রস্তুত থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, জ্বালানি মজুত সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ সরকার ব্যবহার কমাতে কিছু বাড়তি পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে জ্বালানি ক্রয়ের ওপর সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং স্কুল ও সরকারি ছুটির মেয়াদ বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে। এসব কারণে দৈনন্দিন যাতায়াত ও পরিষেবা গ্রহণে কিছুটা অসুবিধা হতে পারে।

 

 

বার্তায় নাগরিকদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, অনেক দেশে প্রবেশের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকা আবশ্যক। যাদের পাসপোর্টের মেয়াদ শিগগির শেষ হতে চলেছে, তাদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এখনই পাসপোর্ট নবায়ন করার আহ্বান জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

মিশিগানে বাংলা প্রেস ক্লাব ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে পারিবারিক মিলনমেলা

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১০

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১১

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১২

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৩

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৪

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৫

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৬

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১৭

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১৮

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৯

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

২০