২৭ ডিসেম্বর ২০২৩, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের পালটা আঘাত

ইরাকে ইরান সমর্থিত মিলিশিয়াদের লক্ষ্য করে হামলা চালায় আমেরিকান বাহিনী। ইরাকে ড্রোন হামলায় তিন আমেরিকান সৈন্য আহত হওয়ার জবাবে এই হামলা চালায় তারা।

সব হামলাই কাতাইব হিজবুল্লাহ ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ব্যবহার করা তিনটি স্থানে চালানো হয়েছে জানিয়ে যুক্ত্ররাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেছেন,

“ইরান সমর্থিত মিলিশিয়াদের ইরাক ও সিরিয়ায় আমেরিকান সৈন্যদের ওপর ধারাবাহিক হামলার জবাবে নির্ভুলভাবে পালটা জবাব দেয়া হয়েছে। এর মধ্যে ইরান-অনুমোদিত কাতাইব হিজবুল্লাহ এবং এর সাথে সম্পর্কিত গোষ্ঠীগুলির আজ সকালে আরবিল বিমান ঘাঁটিতে হামলার বিষয়টিও ছিল। তাছাড়া ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলির সক্ষমতা হ্রাস করার উদ্দেশ্যও ছিল।”

জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, ইরান সমর্থিত জঙ্গীদের অংশ কাতাইব হিজবুল্লাহ সোমবারের হামলার দায় স্বীকার করেছে। হামলায় আমেরিকান সেনার এক সদস্য গুরুতর আহত হয়েছেন বলেও জানান তিনি।

ইরাকি সরকার যুক্তরাষ্ট্রের বিমান হামলার বিরোধিতা করে একে “শত্রুতামূলক কাজ” এবং ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীর এই অঞ্চলের অভিযান ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট-কে মোকাবেলার অংশ হিসেবে দেখা হচ্ছে।

গাজা ভূখন্ডে হামাসকে নির্মূল করতে ইসরাইলের অভিযান শুরু হওয়ার পর থেকে আমেরিকান সেনাদের ওপর এ ধরনের প্রায় ১০০টি আক্রমণ হয়েছে ।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, আক্রমণগুলির বেশিরভাগই তারা বাধা দিতে পেরেছে। যার ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। যদিও কিছু সংখ্যক সৈন্য আহত হবার ঘটনা ঘটেছে। ভয়েস অফ আমেরিকা

বাংলা সংবাদের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

১০

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

১১

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

১২

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

১৩

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১৪

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১৫

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১৬

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৭

বসুধা : অনামিকা নেওয়াজ

১৮

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৯

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

২০