১৪ জুন ২০২৫, ৬:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরনার খবর : ইসরায়েলের আকাশে আবার ঝাঁকে ঝাঁকে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ফের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্রটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি-আইআরএনএ বা ইরনা শনিবার রাতে এ তথ্য জানায়।

 

ইরানের সামরিক স্থাপনা, শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীদের লক্ষ্য করে শুক্রবার শুরুর সময়ে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। এর জবাবে পাল্টা আক্রমণ করে ইরান। এর পর থেকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। ইসরায়েলে ইরানের হামলার খবরের মধ্যে তেহরানের শাহরানে ইসরায়েলি হামলার খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েল সেনাবাহিনীর রেডিও জানায়, ইরান রাতে আরও ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিয়েছে বলে জানতে পেরেছেন সেনা গোয়েন্দারা।

 

ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম-এমডিএ রবিবার শুরুর সময়ে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে পশ্চিম গ্যালিলি অঞ্চলের টামরা শহরে কমপক্ষে একজন, বিশের ঘরে থাকা এক নারী, নিহত হন। ইসরায়েল ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসেস শনিবার জানায়, গ্যালিলি অঞ্চলে হামলার শিকার চার তলা ভবনে কাজ করেন ফায়ারফাইটাররা। তারা একজন ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধারের পাশাপাশি আটকে পড়া ব্যক্তিদের সন্ধান শুরু করেন।

 

চার তলা ভবনটির কাছে আক্রান্ত আরেকটি স্থানে তল্লাশি চালানোর কথা জানায় ফায়ার সার্ভিস। লোয়ার গ্যালিলি এলাকায় জ্বলতে থাকা একটি কৃষি ভবনে কাজ করেন বাহিনীর তিন সদস্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০