২৫ মে ২০২৩, ৬:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইউক্রেনের কাছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

ইউক্রেনের কাছে ২৮ কোটি ৫০ লাখ ডলারের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য ন্যাশনাল অ্যাডভান্সড সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম বা এনএএসএএমএস নামের এই প্রতিরক্ষাব্যস্থা ভূমি থেকে মাঝারি দূরত্বের বিমান হামলা প্রতিরোধে সক্ষম। গতকাল বুধবার এ অনুমোদন দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শক্তভাবে প্রতিহত করার লক্ষ্যে ইউক্রেনের চাওয়ার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন এ সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) এক বিবৃতিতে জানায়, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা প্রতিরোধে জরুরিভিত্তিতে ইউক্রেনের সক্ষমতা বাড়ানো দরকার। এই প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের পর দেশটি তাদের জনগণ ও গুরুত্বপূর্ণ জাতীয় অবকাঠামো রক্ষায় সমর্থ হবে।

এই সমরাস্ত্র বিক্রির সিদ্ধান্ত ‘ইউরোপের সহযোগী দেশগুলোর নিরাপত্তা জোরদারসহ রাজনৈতিক স্থিতাবস্থা ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিতে’ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অংশ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার হামলা প্রতিরোধে ইউক্রেনকে সহযোগিতা করছে। এরই মধ্যে এসব দেশ কোটি কোটি ডলারের সমরাস্ত্র দিয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া। তখন কিয়েভের আকাশ প্রতিরোধব্যবস্থা ছিল মূলত সোভিয়েত আমলের বিমাননির্ভর।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতির চাপে যুক্তরাষ্ট্র, ফের বাড়তে পারে সুদের হার

১

যুক্তরাষ্ট্রে অভিবাসী পাচার, আদালতে দায় স্বীকার বাংলাদেশির

২

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগানের নতুন কমিটির শপথ গ্রহণ, সভাপতি জাবেদ চৌধুরী, সাধারণ সম্পাদক লুথফুল বারী নিয়ন

৩

মধ্যপ্রাচ্যসহ ছয় দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের নিষেধাজ্ঞা

৪

এইচ-১বি ও এল-১ ভিসায় অতিরিক্ত ফি, নতুন ফরমে আবেদন করতে হবে কর্মীদের

৫

হেগসেথের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব তুললেন রিপাবলিকান সদস্য

৬

হ্যামট্রামিকের প্রথম বাংলাদেশি মেয়র হিসেবে শপথ নিলেন মুহিত মাহমুদ

৭

ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে মোদির নাম প্রচারে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

৮

চীনা ‘গুপ্তচরের’ সঙ্গে সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া সিইওর, তদন্ত শুরু

৯

মধ্যবর্তী নির্বাচনে হারের কারণ হিসেবে অভিবাসন নীতিকে দায়ী করলেন ট্রাম্প

১০

হোয়াইট হাউসের নেতৃত্বে পরিবর্তন, চিফ অব স্টাফ হলেন স্টিফেন মিলার

১১

যুক্তরাষ্ট্রের নির্বাচনে আইপ্যাকের ব্যয় ৮৪ মিলিয়ন ডলার, ৫৫ মিলিয়নই বিফলে

১২

বৈশ্বিক শেয়ারবাজারে বড় ধস, যুক্তরাষ্ট্রে ক্ষতি ২.৫ ট্রিলিয়ন ডলার

১৩

আটক অভিবাসীদের অবস্থান প্রকাশে বাধা, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে চার সংস্থার মামলা

১৪

কংগ্রেসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাম্প কি শুল্ক ও অভিবাসন নীতি ধরে রাখতে পারবেন?

১৫

বিজয় ভাষণে জেডি ভ্যান্সকে কেন ‘হাবিবি’ বললেন আবদুল আল-সাঈদ

১৬

মিশিগানে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক ১৫ নভেম্বর

১৭

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে নতুন ইতিহাস গড়লেন ১০ প্রার্থী

১৮

গ্রিনকার্ড ও ওয়ার্ক পারমিটের আবেদনে কঠোর হচ্ছে ইউএসসিআইএস

১৯

স্পিকার পদে কৃষ্ণাঙ্গ নেতৃত্ব, নতুন ইতিহাসের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

২০