বাংলা সংবাদ ডেস্ক
১৫ অগাস্ট ২০২৪, ৩:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ১২০০ অভিবাসী ইংল্যান্ডে পৌঁছলেন

আগস্ট মাসের ৬ থেকে ১২ তারিখের মধ্যে এক হাজার ১৮৩ জন অনিয়মিত অভিবাসী উত্তর ফ্রান্স উপকূল থেকে চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটিশ উপকূলে পৌঁছেছেন। পাশাপাশি ফ্রান্স ও ব্রিটেনের উপকূলে অভিবাসী উদ্ধারের ঘটনাও বেড়েছে।

 

আগস্টে পুরো ইউরোপজুড়ে চলছে গ্রীষ্মকাল। এ সময় বছরের অন্যান্য সময়ের তুলনায় সমুদ্রের আবহাওয়াও অভিবাসীদের অনুকূলে থাকে। আর এই সুযোগে উত্তর ফ্রান্সের বিভিন্ন উপকূলে অপেক্ষমান অনিয়মিত অভিবাসীরা ছোট নৌকায় করে ইংল্যান্ডের দিকে যাত্রার সংখ্যা বাড়িয়েছে।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিটিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ৬ আগস্ট থেকে ১২ আগস্টের মধ্যে এক সপ্তাহে ব্রিটিশ উপকূলে এক হাজার ১৮৩ জন অনিয়মিত অভিবাসী ছোট নৌকায় চেপে চ্যানেল পাড়ি দিয়েছেন। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মোট ২১টি নৌকায় অভিবাসীরা সাত দিনে ইংল্যান্ডে পৌঁছেছেন।

 

জুলাইয়ে গ্রীষ্মের আবহাওয়া শুরুর পর উত্তর ফ্রান্স উপকূলে বেড়েছে কর্তৃপক্ষের ব্যস্ততা। বেড়েছে অভিবাসী উদ্ধারের ঘটনা এবং সহায়তা কার্যক্রম। চ্যানেল ও উত্তর সাগর সংশ্লিষ্ট ফরাসি প্রেফেকচুর (প্রেমার) চলতি সপ্তাহে বেশ কয়েকটি উদ্ধার অভিযানের কথা জানিয়েছে।

 

ফরাসি কর্তৃপক্ষের চার্টার উদ্ধার জাহাজ মিঙ্ক নিয়মিত উত্তর ফ্রান্সের কালে উপকূল, বুলন-সুর-মের, ডানকের্ক উপকূলে টহল দিয়ে অভিবাসীদের বেশ কয়েকটি দলকে উদ্ধার করেছে।

 

ব্রিটিশ হোম অফিস ৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আমরা সবাই চাই ছোট নৌকায় বিপজ্জনক চ্যানেল পারাপার বন্ধ হোক। এসব ঘটনা সীমান্তকে অনিরাপদ করে এবং মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বে ক্ষমতায় আসা লেবার সরকার ঘোষণা দিয়েছে, চ্যানেলে অনিয়মিত অভিবাসন কমাতে একটি নতুন সীমান্ত নিরাপত্তা কমান্ড তৈরি করে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০