বাংলা সংবাদ ডেস্ক
২৪ জুন ২০২৪, ৮:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

সুপার এইটে নিজেদের শেষ ও তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আগামীকাল কিংসটাউনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। দুই দলের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে আফগানরা। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে মাইটি অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছেন গুরবাজ-রশিদরা। তাই টাইগারদের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নামবে আফগানরা।

এই ম্যাচে বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ আফগানদের স্পিন জাদু। অতীতে বেশ কয়েকবার রশিদ-নবীদের বিশ্বসেরা স্পিন আক্রমণের সামনেই ধরাশায়ী হয়েছে ব্যাটাররা। তাই এবার আফগান চ্যালেঞ্জে জিততে হলে যে মূল দায়িত্বটা ব্যাটারদের নিতে হবে, তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে এবারের বিশ্বকাপে বোলিংয়ে দারুণ করেছে বাংলাদেশ। মোস্তাফিজ-তানজিমদের সামলানো সহজ হবে না গুরবাজদের জন্যও। এ ছাড়াও গত বছর ঘরের মাঠে আফগানদের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস জোগাবে শান্ত বাহিনীকে।

এই ম্যাচের একাদশে বেশকিছু পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। স্পিনার মেহেদী হাসানের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে পেসার শরিফুল ইসলামকে। বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনো ম্যাচে খেলা হয়নি এই বাঁহাতি পেসারের। তবে আফগানদের বেশির ভাগ ব্যাটার ডান হাতি হওয়ায় একাদশে ফিরতে পারেন শরিফুল।

এ ছাড়াও ভারত ম্যাচে একাদশে না তাসকিনেরও ফেরার সম্ভাবনা রয়েছেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন ব্যাটার জাকির আলী অনিক। যেহেতু স্পিন দিয়ে কাবু করা কঠিন, তাই পেস ডিপার্টমেন্টের ওপরই ভরসা রাখতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হাসান শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০