বাংলা সংবাদ ডেস্ক
১১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আনন্দ-উৎসবে বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস এর ৫ম বর্ষপূর্তি উদযাপন

যুক্তরাষ্ট্রের মিশিগানে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক বনভোজন। ৮ আগস্ট শনিবার ওয়ারেন সিটির হার্টসিগ পার্কে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে সাংবাদিক, সংগঠনের সদস্য, তাদের পরিবারের সদস্য এবং মিশিগানপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজনের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস এর সভাপতি পার্থ সারথী দেব। বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দিন রানা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক ইকবাল ফেরদৌস, এনটিভির মিশিগান প্রতিনিধি মাহমুদুল হক লিটু, সাংবাদিক ফারজানা চৌধুরী পাপড়ি, ইউএস বাংলা ডায়েরির প্রধান সম্পাদক হারান কান্তি সেন এবং সম্পাদক সঞ্জয় দেব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জুয়েল খান এবং সহসভাপতি ও পিকনিক কমিটির আহ্বায়ক শফিক রহমান। অনুষ্ঠানে ইউএসবি ২৪ নিউজের চেয়ারম্যান ফয়সল আহমেদ মুন্নাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

 

বাংলা প্রেস ক্লাবের কার্যক্রমে বিশেষ অবদানের জন্য সাবেক সভাপতি হেলাল উদ্দিন রানা এবং সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে বাংলা প্রেস ক্লাব অব মিশিগানের পাঁচ বছর পূর্তি উদযাপন করা হয়।

 

 

আলোচনা পর্বে বক্তারা সংগঠনের পাঁচ বছরের পথচলা, মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে সাংবাদিকদের ভূমিকা এবং বাংলা প্রেস ক্লাবের বিভিন্ন কার্যক্রম নিয়ে কথা বলেন। দুপুরের খাবারের আয়োজনে ছিল দেশীয় বিভিন্ন ধরনের খাবার। আয়োজনে অংশ নেওয়া নারীরা নিজেদের বাড়ি থেকে পিঠাপুলি, ঝাল, মিষ্টি ও অন্যান্য মুখরোচক খাবার নিয়ে আসেন। ফলে বনভোজনের খাবারের আয়োজনেও উঠে আসে দেশীয় সংস্কৃতির বৈচিত্র্য।

 

খাবারের পর শুরু হয় খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতা। নারীদের জন্য বালিশ দৌড় ও হাড়িভাঙা প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিশু-কিশোরদের জন্যও ছিল বিভিন্ন প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের সরব উপস্থিতিতে খেলাধুলার পর্বটি উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শফিক আহমেদ, হারান কান্তি সেন ও শর্মি দেব। বনভোজনে অংশ নেওয়া প্রত্যেকের জন্য সংগঠনের লোগোযুক্ত বিশেষ উপহারের ব্যবস্থাও করা হয়। আয়োজনের শেষদিকে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্র। এতে অংশগ্রহণকারীদের জন্য ছিল বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

 

 

সকাল থেকে দিনব্যাপী আয়োজনে সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি কমিউনিটির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পারিবারিক উৎসবের রূপ নেয়। আয়োজন সফল করতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস এর সভাপতি পার্থ সারথী দেবে ও সাধারন সম্পাধক জুয়েল খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

আনন্দ-উৎসবে বাংলা প্রেস ক্লাব অব মিশিগান ইউএস এর ৫ম বর্ষপূর্তি উদযাপন

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১০

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

১১

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

১২

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১৩

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১৪

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১৫

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৬

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৭

আনন্দঘরে বিপুল আনন্দ

১৮

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০