১০ মার্চ ২০২৩, ১২:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আট বছরে পৃথিবীর দিকে ধেয়ে আসবে ৯ গ্রহাণু

ছবি সংগৃহীত

আগামী ২০৪৬ সালের দিকে পৃথিবীর সঙ্গে একটি  গ্রহাণুটির সংঘর্ষ ঘটতে পারেবলেছেন মার্কিন গবেষণা সংস্থা নাসা। আর নতুন এই গ্রহাণুর নাম দেওয়া হয়েছে ২০২৩ ডিডব্লিউ। বলা হয়েছে এর ব্যাস প্রায় ১৬০ ফুট (৪৯ মিটার), যা মোটামুটি অলিম্পিক গেমসের একটি সুইমিংপুলের সমান।

নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির সেন্ট্রি সিস্টেম বলছে, ২০২৩ ডিডব্লিউ গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের আশঙ্কা ৫৬০ ভাগের ১ ভাগ। আর ইউরোপের মহাকাশ সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি বলছে, গ্রহাণুটির সঙ্গে পৃথিবীর সংঘর্ষের শঙ্কা ৬২৫ ভাগের এক ভাগ।

নাসা এক টুইট বার্তায় জানিয়েছে, মহাকাশে যখন নতুন কোনো বস্তু শনাক্ত হয়, তখন সেই বস্তুর গতিবিধি নিয়ে বেশ অনিশ্চয়তা থাকে। কয়েক সপ্তাহ ধরে তথ্য সংগ্রহ করার পর এর গতিবিধি বা সম্ভাব্য কক্ষপথ বিষয়ে মোটামুটি ধারণা পাওয়া যায়। কক্ষপথ বিশ্লেষকেরা ২০২৩ ডিডব্লিউ গ্রহাণু নিয়ে পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। পর্যাপ্ত তথ্য পেলে সম্ভাব্য গতিপথ বিষয়ে হালনাগাদ কিছু বলা যাবে।’

নাসার গ্রহবিষয়ক প্রতিরক্ষা সমন্বয় দপ্তর বলছে, তারা গ্রহাণু ২০২৩ ডিডব্লিউ পর্যবেক্ষণে রেখেছে। ২০৪৬ সালের ১৪ ফেব্রুয়ারি পৃথিবীর সঙ্গে গ্রহাণুটির সংঘর্ষ ঘটতে পারে। তবে সেই ‘শঙ্কা বেশ কম’। নাসার তথ্যমতে, এখন পর্যন্ত ১০টি গ্রহাণুর সন্ধান মিলেছে, যা পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে। এর মধ্যে ৯টিই আসতে পারে ২০৪৭ থেকে ২০৫৪ সালের মধ্যে।

এই গ্রহাণু প্রথম শনাক্ত হয় গত মাসে। এর ব্যাস প্রায় ১৬০ ফুট (৪৯ মিটার), যা মোটামুটি অলিম্পিক গেমসের একটি সুইমিংপুলের সমান।

গত সেপ্টেম্বরে নাসা তার ডাবল অ্যাসটেরয়েড রিডিরেকশন টেস্ট (ডিএআরটি) মহাকাশযান ব্যবহার করে পৃথিবীর সঙ্গে একটি গ্রহাণুর সম্ভাব্য সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করে। পরে নাসার পক্ষ থেকে জানানো হয়, তারা এই চেষ্টায় সফল হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

১০

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

১১

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

১২

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১৩

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১৪

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১৫

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৬

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৮

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৯

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

২০