বাংলা সংবাদ ডেস্ক
১৭ মে ২০২৬, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আগামী ২৫ ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২০২৬। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান-বিএএমের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী উৎসব অনুষ্ঠিত হবে ওয়ারেন সিটি স্কয়ারে।

 

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এ উৎসব। মিশিগানে বাংলাদেশি সংস্কৃতির সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত এ ফেস্টিভ্যালে থাকবে লাইভ মিউজিক, ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনা, বাংলাদেশি খাবার, হস্তশিল্প এবং স্থানীয় বিভিন্ন ভেন্ডরের অংশগ্রহণ। পাশাপাশি সব বয়সীদের জন্য থাকছে নানা ধরনের বিনোদনমূলক আয়োজন।

 

ফেস্টিভ্যালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে ওয়ান সিটি স্কয়ার, ওয়ারেন, মিশিগান ৪৮০৯৩। আয়োজকরা জানান, বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হবে এবারের আয়োজন।

 

স্টল বুকিং ও অংশগ্রহণ সংক্রান্ত তথ্যের জন্য শারমিন তানিম, দীপু আহমেদ এবং তারেক জামানের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া আয়োজক কমিটির সভাপতি জাবেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আজহার রহমানের পক্ষ থেকেও প্রবাসীদের উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০