
নতুন করে মেডিকেইড পরীক্ষা-নিরীক্ষা ফলে আগামী মাস থেকে মেডিকেইড সুবিধা হারাতে পারে নিউইয়র্কের লাখ মানুষ । মেডিকেইডের জন্য নির্ধারিত আয়ের চাইতে বেশি আয় যাদের তাদের জন্য মেডিকেইড হারানোর ঝুঁকি রয়েছে।
নতুন করে যাচাই করে দেখা হবে মেডিকেইড পাওয়ার যোগ্যতা । দেখা হবে তাদের আয় মেডিকেইড পাওয়ার সাথে সঙ্গতিপূর্ণ কি না। মেডিকেইডের জন্য নির্ধারিত আয়ের চাইতে বেশি আয় যাদের তাদের জন্য মেডিকেইড হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। এতদিন পর্যন্ত এ বিষয়টিকে তেমন গুরুত্বের সাথে বিবেচনা করা হতো না।
এপ্রিলে ব্যাপকহারে হেলথকেয়ার খাতে পরীক্ষা-নিরীক্ষা শুরু হবে। ২০২০ সাল থেকে যারা মেডিকেইড পেয়ে আসছেন তাদের প্রত্যেকটি কেস রিভিউ করা হবে। মেডিকেইড রিপ্রেজেনটেটিভরা প্রত্যেক বেনিফেসিয়ারির কেস রিওপেন করবেন। আশংকা করা হচ্ছে, এতে নিউইয়র্কের লাখো বাসিন্দা মেডিকেইড বেনিফিট হারাতে পারেন।
বাইডেন প্রশাসনের তথ্যানুসারে, গোটা আমেরিকায় ৯ কোটি মানুষ মেডিকেইড সুবিধা ভোগ করেন। এর মধ্যে ১ কোটি ৫০ লাখ আমেরকিান এখন মেডিকেইড হারানোর ঝুঁকিতে রয়েছেন।
মন্তব্য করুন