বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারী ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অভিবাসন ইস্যুতে উত্তাল যুক্তরাষ্ট্র, প্রকাশ পেল নতুন ভিডিও

অভিবাসন ইস্যুতে ফুঁসছে যুক্তরাষ্ট্র। দেশটির মিনেসোটা রাজ্যে এক নারীকে হত্যার আগে ইমিগ্রেশন কর্মকর্তার মোকাবিলার শেষ মুহূর্তের একটি নতুন ভিডিও প্রকাশিত হয়েছে। ভিডিওটি প্রকাশের পর নাগরিকদের মধ্যে ক্ষোভ ও বিতর্ক আরও তীব্র হয়েছে।

 

 

শনিবার (১০ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ৪৭ সেকেন্ডের এবং এটি প্রকাশ করেছে মিনেসোটা ভিত্তিক কনজারভেটিভ নিউজ সাইট আলফা নিউজ। এরপর এটি সোশ্যাল মিডিয়ায় পুনঃপ্রকাশ করে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ভিডিওতে দেখা যায়, আইসিইর কর্মকর্তা জোনাথন রস নিজের ফোনে দৃশ্যটি ধারণ করছেন।

অভিবাসী নারীকে গুলির ঘটনায় মিনিয়াপোলিস থেকে ম্যানহাটন সবখানেই রাস্তায় নেমেছেন বিক্ষোভকারীরা। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টকে (আইসিই) দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান তারা। গত বৃহস্পতিবার সকালে প্রায় এক হাজার বিক্ষোভকারী মিনিয়াপোলিসে অভিবাসন আদালতের সামনে জড়ো হয়েছেন। এ সময় ফেডারেল কর্মকর্তাদের লক্ষ্য করে বিক্ষোভকারীদের খুনি স্লোগান দিতেও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও পেপার বল ছুড়তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

মার্কিন ওই নারী নিহতের ঘটনায় নিউইয়র্ক সিটির ম্যানহাটনেও বিক্ষোভ করেন শত শত মানুষ। এই হত্যাকাণ্ডের জন্য আইসিইকে দায়ী করে তাদের শহর ছাড়ার দাবি জানান বিক্ষোভকারীরা। এমনকি আইসিইর বাজেট বাতিলের সঙ্গে সঙ্গে সংস্থাটি ভেঙে দেওয়া এবং শিক্ষা, স্বাস্থ্য ও আবাসনে এর অর্থ ব্যয়ের দাবি তোলেন বিক্ষুব্ধরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১০

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১১

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১২

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৩

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৪

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৫

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৬

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৭

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

১৮

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

১৯

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

২০