তাহমীদ ইশাদ রিপন
২৬ জুলাই ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবৈধ অনুপ্রবেশের দায়ে বড়লেখা সীমান্তে দালালসহ আটক ১১

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-পুরুষ, শিশু ও দালালসহ ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি ৫২ ব্যাটেলিয়ন।

 

 

গত শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার নিউপাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বাতামোড়ল পান পুঞ্জিকা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। এছাড়া তাদের সহায়তাকারি সন্দেহে একজন দালালকেও আটক করা হয়েছে।

 

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিরা সবাই সুনামগঞ্জ জেলার একটি বেদে পল্লীর বাসিন্দা। তারা প্রায় ছয় মাস আগে মৌলভীবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তবে সম্প্রতি ভারতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ও পরিস্থিতির অবনতি হওয়ায় তারা বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নেন। ফেরার জন্য তারা স্থানীয় এক দালালের সহায়তায় রাতের অন্ধকারে অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন। এ সময় বিজিবির নিয়মিত টহলদল তাদের আটক করে।

 

 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিদেশে অবস্থান, ফেরত আসা এবং দালালের সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। বর্তমানে তাদের পরিচয় যাচাই-বাছাই করে স্থানিয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।

 

 

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত বাংলাদেশি নাগরিকদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০