বাংলা সংবাদ, আন্তর্জাতিক ডেস্ক
২২ জানুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবসরে সুনিতা: কত পেনশন পাচ্ছেন মার্কিন মহাকাশচারী?

নাসার অভিজ্ঞ মহাকাশচারী সুনিতা উইলিয়ামস তাঁর ২৭ বছরের কর্মজীবন থেকে অবসরে গেছেন। এর মধ্য দিয়ে মহাকাশ গবেষণায় তিনি অসাধারণ এক যাত্রার সমাপ্তি ঘটিয়েছেন। মার্কিন সংস্থাটি নিশ্চিত করেছে, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে তাঁর অবসর কার্যকর হয়েছে।

 

 

সুনিতার এই গৌরবময় যাত্রায় অন্তর্ভুক্ত ছিল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে তিনটি অভিযান, একাধিক মানব মহাকাশ ভ্রমণের রেকর্ড এবং মহাকাশে ৬০৮ দিন কাটানোর অভিজ্ঞতা—যা নাসার মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সুনিতা ৯টি স্পেসওয়াক (মহাকাশে হাঁটা) সম্পন্ন করেছেন। এর মাধ্যমে মহাকাশযানের বাইরে তিনি মোট ৬২ ঘণ্টা ৬ মিনিট সময় কাটিয়েছেন। এটি যেকোনো নারী মহাকাশচারীর জন্য সর্বোচ্চ এবং নাসার ইতিহাসে সামগ্রিকভাবে চতুর্থ সর্বোচ্চ।

 

 

এখন সবার মনে একটাই প্রশ্ন, অবসরের পর তাঁর জীবন কেমন হবে। অবসরের পর সুনিতা উইলিয়ামস কত টাকা পেনশন পাবেন। সুনিতা উইলিয়ামস অবসর গ্রহণের পর সরাসরি নাসা থেকে কোনো পেনশন পাবেন না। এর পরিবর্তে তিনি ফেডারেল এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেমের (এফইআরএস) আওতায় পেনশন পাবেন। সুনিতার এই পেনশনের পরিমাণ নির্ধারণ করা হবে তাঁর ২৭ বছরের চাকরি এবং তাঁর কর্মজীবনের সর্বোচ্চ বেতন পাওয়া টানা তিন বছরের গড় বেতনের ওপর ভিত্তি করে। ধারণা করা হচ্ছে, তার পেনশনের বেতন ভিত্তি হবে সর্বোচ্চ বেতন পাওয়া টানা তিন বছরের গড়। চাকরির মেয়াদ ২৭ বছর হওয়ায় সুনিতা মোট পেনশন পাবেন, সর্বোচ্চ গড় বেতনের ২৭ গুনের ১ শতাংশ।

 

 

সুনিতার পদমর্যাদা (জিএস-১৫ পে গ্রেড) এবং বার্ষিক বেতন প্রায় ১ লাখ ৩১ হাজার থেকে ১ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। এই হিসাবে তাঁর পেনশনের পরিমাণ বেশ ভালোই হওয়ার কথা। অবশ্য মার্কিন সরকারের পক্ষ থেকে সঠিক অঙ্কটি প্রকাশ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি বার্ষিক প্রায় ৪৩ হাজার ২০০ মার্কিন ডলার ফেডারেল সরকার থেকে পেনশন পেতে পারেন। নাসায় তাঁর ২৭ বছরের কর্মজীবনের সঙ্গে ইউএস নেভি ক্যাপ্টেন হিসেবে কাটানো সময়ের অভিজ্ঞতাও যুক্ত করা হয়েছে।

 

 

এফইআরএস পেনশনের পাশাপাশি সুনিতা মার্কিন সামাজিক নিরাপত্তা প্রকল্প থেকেও সুবিধা পাবেন, যা তাঁকে আলাদা মাসিক অর্থ দেবে। এ ছাড়া অন্যান্য সুবিধার মধ্যে থাকবে স্বাস্থ্যবিমা, জীবনবিমা এবং তাঁর থ্রিফট সেভিংস প্ল্যানের (টিএসপি) জমানো সঞ্চয়।

 

 

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যাংক টার্গেট, প্রতিশোধমূলক হামলা বলছে ইরান

ভিসা আবেদনকারীদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবী গার্ডের শীর্ষ নেতাদের তথ্য দিলে পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র

নতুন সংসদের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা

কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশ্ব কিডনি দিবস পালিত

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত স্থায়ীভাবে প্রত্যাহার করল স্পেন

ক্রীড়ামন্ত্রীর ঘোষণা, ২০২৬ বিশ্বকাপে খেলবে না ইরান

ওয়াশিংটনে টাইটানিক ধাঁচে ট্রাম্প–এপস্টেইন ভাস্কর্য নিয়ে বিতর্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

১০

রাজনীতি এখন সস্তা তামাশায় পরিণত হয়েছে ট্রাম্পের বর্ণবাদী ভিডিওর জবাবে ওবামা

১১

ইতিহাসের সর্বোচ্চ করদাতা হওয়ার পথে মাস্ক জীবদ্দশায় দেবেন ৫০০ বিলিয়ন ডলার

১২

এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠা পানির জলাভূমি হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা

১৩

নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬ এর বিশেষ নির্বাচন ডায়ানা মোরেনো বিজয়ী

১৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে মাতৃভাষা দিবস উদযাপন

১৫

১৬

ওয়াশিংটন ডিসি দূতাবাসে মাতৃভাষা দিবস উদযাপন

১৭

নিউইয়র্কের চার এলাকায় চালু হচ্ছে শিশুদের ফ্রি চাইল্ড কেয়ার

১৮

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ বাণিজ্য চুক্তি

১৯

মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা নিয়ন্ত্রণকক্ষ চালু

২০