৩ জুলাই ২০২৫, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অনন্য নজির গড়লেন দীপিকা পাড়ুকোন

বলিউড সেনসেশন দীপিকা পাড়ুকোন হলিউডেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ২০১৭ সালে ‘এক্সএক্সএক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ সিনেমার মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করেন অভিনেত্রী। এ সিনেমায় আরও অভিনয় করেছিলেন ভিন ডিজেল, নিনা ডবরেভ, ডনি ইয়েন, রুবি রোজ এবং স্যামুয়েল এল জ্যাকসন। এটিও দর্শক ও চলচ্চিত্রবোদ্ধাদের কাছ থেকে ব্যাপক প্রশংসিত হয়। এবার অনন্য ইতিহাস গড়লেন তিনি।

 

 

২০২৬ সালের ‘হলিউড ওয়াক অব ফেম’ নির্বাচিত হয়েছেন। দীপিকা পাড়ুকোনই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি মোশন পিকচার বিভাগে ‘হলিউড ওয়াক অব ফেম ক্লাস ২০২৬’-এ সম্মানিত হলেন। এ তালিকায় নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন অভিনেত্রী। গতকাল বুধবার (২ জুলাই) এ তালিকা প্রকাশ করা হয়।

 

 

সেখানে দেখা গেছে, হলিউড চেম্বার অব কমার্সের পক্ষে দীপিকার পাশাপাশি বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তিত্বদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সে তালিকায় দীপিকা পাড়ুকোন ছাড়াও আছেন হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী র‌্যাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসে। এর আগে ২০১৮ সালে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় দীপিকা পাড়ুকোনের নাম অন্তর্ভুক্ত হয়। এবার হলিউড চেম্বার অব কমার্সের ওয়াক অব ফেম সিলেকশন প্যানেল ২০ জুন শত শত মনোনীতের মধ্য থেকে ৩৫ জনের নাম বাছাই করে। পরে ২৫ জুন চেম্বারের পরিচালনা পরিষদ এ তালিকা অনুমোদন করে। দীপিকা পাড়ুকোনকে দীর্ঘদিন ধরেই ট্রেন্ড সেটিং অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যান্স কি পাকিস্তান যাচ্ছেন? ট্রাম্প ও হোয়াইট হাউসের বিপরীত দাবি

বন্দুক হামলায় কেঁপে উঠল যুক্তরাষ্ট্র, প্রাণ হারাল ৮ শিশু

মিশিগানে ২৪ এপ্রিল CurryFy রেস্টুরেন্টের উদ্বোধন পুরো মেনুতে ৫০ শতাংশ ছাড়

চা বাগানের ৪ হাজার ৬শ’ ৬৮ জন অসচ্ছল শ্রমিক পাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা

প্রবাসে বাংলা সংস্কৃতির মিলনমেলা, মিশিগানে বসছে ‘USB বৈশাখী উৎসব’

‘ডনরো ডকট্রিন’ প্রয়োগে ২৬ প্রভাবশালীর মার্কিন ভিসা বাতিল

কমলগঞ্জে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর ও উদ্বোধন করলেন এমপি মুজিবুর রহমান

বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা জানা গেল

পোপের মন্তব্য: কয়েকজন স্বৈরশাসকের যুদ্ধেই বিপদে মানবসভ্যতা

পারমিট ছাড়া হজ পালন, সর্বোচ্চ ১ লাখ রিয়াল জরিমানা

১০

বিবিসির বড় ছাঁটাই: ২ হাজার কর্মী চাকরি হারাতে পারেন

১১

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

১২

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

১৩

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

১৫

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

১৬

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

১৭

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

১৮

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

১৯

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

২০