বাংলা সংবাদ ডেস্ক
২ মে ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ব্যাক পেইন

আধুনিক জীবনের ব্যস্ততা, দীর্ঘ সময় বসে কাজ করা আর অনিয়মিত জীবনযাত্রা সব মিলিয়ে পিঠ বা কোমরের ব্যথা এখন অনেকের নিত্যসঙ্গী| একসময় যেটিকে বয়সজনিত সমস্যা মনে করা হতো, বর্তমানে তা তরুণদের মধ্যেও সমানভাবে দেখা যাচ্ছে| অথচ সামান্য কিছু সচেতনতা আর অভ্যাসের পরিবর্তনেই এই অ¯^স্তিকর যন্ত্রণা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব|

 

 

পিঠের ব্যথা কমানোর মূল চাবিকাঠি লুকিয়ে আছে শরীরের কেন্দ্রীয় পেশি বা কোর মাসলের শক্তিতে| আমাদের শরীরের ভারসাম্য ধরে রাখতে এই পেশিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| কিন্তু ˆদনন্দিন জীবনে এগুলোর ব্যবহার কম হওয়ায় ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে| ফলে মেরুদণ্ডের ওপর বাড়তি চাপ পড়ে এবং ব্যথা ˆতরি হয়| নিয়মিত হালকা ব্যায়ামের মাধ্যমে এই পেশিগুলো সচল রাখলে পিঠ অনেকটাই সুরক্ষিত থাকে|

 

 

একইভাবে পেশির নমনীয়তাও অত্যন্ত জরুরি| দীর্ঘ সময় বসে থাকা বা একভাবে কাজ করার কারণে পেশি শক্ত হয়ে গেলে তা মেরুদণ্ডে চাপ বাড়ায়| তাই প্রতিদিন অল্প সময় হলেও স্ট্রেচিং করার অভ্যাস শরীরকে নমনীয় রাখে এবং ব্যথা কমাতে সাহায্য করে| এই ছোট অভ্যাসটিই দীর্ঘমেয়াদে বড় পরিবর্তন আনতে পারে|

 

 

আমাদের বসার ভঙ্গিমাও এখানে বড় ভূমিকা রাখে| অনেকেই ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটারের সামনে কুঁজো হয়ে বসে থাকেন, যা মেরুদণ্ডের ¯সাভাবিক গঠনে চাপ সৃষ্টি করে| মাঝে মাঝে উঠে দাঁড়ানো, হাঁটা বা শরীর সোজা করে বসার অভ্যাস পিঠের ওপর চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে|

 

 

হাঁটা এমন একটি সহজ ব্যায়াম, যা প্রায় সবাই করতে পারেন| নিয়মিত হাঁটলে শুধু শরীরই সুস্থ থাকে না, ওজনও নিয়ন্ত্রণে থাকে| অতিরিক্ত ওজন পিঠের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, তাই ওজন ঠিক রাখা ব্যাক পেইন কমানোর অন্যতম উপায়|

 

 

ˆদনন্দিন জীবনে ছোট ছোট অসাবধানতাও বড় সমস্যার কারণ হতে পারে| যেমন ভারি কোনো জিনিস তোলার সময় ভুল ভঙ্গিতে শরীর বাঁকানো| এতে হঠাৎ পেশিতে টান লেগে তীব্র ব্যথা হতে পারে| তাই ভারি কিছু তোলার সময় পায়ের শক্তি ব্যবহার করা এবং প্রয়োজন হলে অন্যের সাহায্য নেওয়াই বুদ্ধিমানের কাজ|

 

 

ঘুমের ভঙ্গিও পিঠের সাস্থ্যের সঙ্গে সরাসরি জড়িত| সঠিকভাবে না ঘুমালে সারারাত মেরুদণ্ডের ওপর চাপ পড়ে| হাঁটুর নিচে বা দুই হাঁটুর মাঝে বালিশ ব্যবহার করলে পিঠের ওপর চাপ কমে এবং ঘুমও আরামদায়ক হয়|

 

 

শরীরের বাড়তি ওজন পিঠের পেশি ও মেরুদণ্ডে অ¯^াভাবিক চাপ সৃষ্টি করে| এর ফলে মেরুদণ্ড একদিকে হেলে যেতে পারে বা মেরুদণ্ডের হাড়ের ¯^াভাবিক বক্রতা নষ্ট হতে পারে| তাই পিঠ ভালো রাখতে ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি |

এছাড়া ধূমপানের মতো অভ্যাস পিঠের সমস্যাকে আরও জটিল করে তোলে| এটি মেরুদণ্ডের ডিস্কে রক্ত চলাচল কমিয়ে দেয় এবং হাড়ের ক্ষয় বাড়ায়| তাই সুস্থ পিঠের জন্য এই অভ্যাস ত্যাগ করাও জরুরি|

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পিঠের ব্যথাকে কখনো অবহেলা করা উচিত নয়| জীবনযাত্রার ছোট পরিবর্তনগুলোই পারে বড় ধরনের সমস্যাকে দূরে রাখতে| তবে যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয় বা হঠাৎ তীব্র হয়ে ওঠে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত| কারণ সুস্থ পিঠ মানেই ¯^স্তির জীবন|

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে শ্রদ্ধা ও ভালোবাসায় উদ্‌যাপিত হলো মা দিবস

ফোবানার ৪০তম কনভেনশনে অংশ নেবেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের হোটেল খাতে বাড়ছে দুশ্চিন্তা

প্রযুক্তি বাজারে নতুন চমক, উন্মোচনের পথে ‘ট্রাম্প মোবাইল’

জাতীয় পর্যায়ে ‘শাপলা কাব অ্যাওয়ার্ড’ অর্জন করলো বড়লেখার আকিলা ফারহা

স্বাক্ষরের সামান্য ভুলেও বাতিল হতে পারে এইচ-১বি ও গ্রিন কার্ড আবেদন

ট্রাম্পের অভিবাসন অভিযানে পরিবারছাড়া লক্ষাধিক শিশু

আইসের গণগ্রেপ্তারে লাগাম, স্বস্তিতে নিউইয়র্কের অভিবাসীরা

সংসদ সদস্যকে পাত্তাই দিচ্ছেন না উপজেলা প.প কর্মকর্তা, স্থানীয় মহলে চাপা ক্ষোভ

চুক্তি জটিলতায় মিশিগান মেডিসিন ছাড়তে হতে পারে আড়াই লাখ রোগীকে

১০

ট্রাম্প-নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা ইরানের, পুরস্কার ৫৮ মিলিয়ন ডলার

১১

ইরানের মানচিত্রে মার্কিন পতাকা, ট্রাম্পের পোস্ট ঘিরে তোলপাড়

১২

টেকসই কৃষি উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস’ ও কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

১৩

মিশিগানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

১৪

নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ ডে প্যারেড’

১৫

ভুয়া তথ্য দিয়ে মার্কিন নাগরিকত্ব, ১২ জনের সিটিজেনশিপ বাতিলের উদ্যোগ

১৬

মিশিগানে এডভোকেট বৃন্দের পরিচিতি ও সমন্বয় সভা অনুষ্ঠিত

১৭

মার্কিন ‘কঠোর ৫ দফা’ প্রস্তাবে না বলল ইরান

১৮

আগামী ২৫ ও ২৬ জুলাই মিশিগানে বসছে বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল

১৯

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে ইতি টানতে যাচ্ছেন স্টারমার

২০