বাংলা সংবাদ ডেস্ক
১৮ অগাস্ট ২০২৫, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০৩ কোটি টাকার হীরা চুরির কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়ল চোর

দুবাইয়ে একটি বিরল গোলাপি হীরা চুরির ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হীরাটির মূল্য আড়াই কোটি মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৩০৩ কোটি টাকা) বলে সোমবার জানিয়েছে তারা।

 

 

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ বলেছে, ‘দুবাই পুলিশ জেনারেল কমান্ড একটি অত্যন্ত বিরল গোলাপি হীরা চুরির প্রচেষ্টা ব্যর্থ করেছে, যার মূল্য প্রায় আড়াই কোটি মার্কিন ডলার।’

 

 

ইউরোপ থেকে আনা হীরাটি এক ব্যবসায়ীকে ভাড়া করা ভিলায় নিয়ে যেতে প্রলুব্ধ করে একটি অপরাধচক্র। ধনী এক ক্রেতার পরিচয়ে তারা হীরাটি দেখার আগ্রহ দেখায়। কিন্তু তথাকথিত পর্যবেক্ষণের সময় তারা হীরাটি চুরি করে নেয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।

 

 

পুলিশ আরো জানায়, মাত্র আট ঘণ্টার মধ্যেই বিশেষায়িত দল ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে একটি অনির্দিষ্ট এশীয় দেশের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। দুবাই মিডিয়া অফিসের প্রকাশিত ভিডিওতে গ্রেপ্তারের পর ওই তিনজনের ঝাপসা মুখ ও সিসিটিভি ফুটেজ দেখানো হয়েছে।

 

 

হীরা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত দুবাই নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দীর্ঘদিন ধরে সুনাম ধরে রেখেছে।

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০