২০ জুলাই ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হ্যামট্রামিকের প্রাইড পতাকা নিষেধাজ্ঞা: আদালতের রায়ে শহরের জয়

হ্যামট্রামিকে শহরের সরকারি সম্পত্তিতে LGBTQ+ পতাকা নিষিদ্ধ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলার পথ বন্ধ হয়ে গেছে। ডেট্রয়েটের এক ফেডারেল বিচারক সম্প্রতি এমন একটি রায় দিয়েছেন, যা শহর কর্তৃপক্ষের জন্য বড় স্বস্তি এনেছে

 

 

মার্কিন জেলা আদালতের বিচারক ডেভিড লসন গত ১৪ জুলাই এই গুরুত্বপূর্ণ রায় দেন। আদালতের নথি অনুযায়ী, তিনি মত দিয়েছেন যে পৌরসভার পতাকার খুঁটিগুলো জনগণের উন্মুক্ত মতপ্রকাশের স্থান নয়। বরং, এগুলো সরকারের নিজস্ব বক্তব্য প্রকাশের মাধ্যম, যার ওপর শহর কর্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এই রায়ের ফলে হ্যামট্রাম্যাকের বিতর্কিত পতাকা নীতি আরও শক্তিশালী হলো।

 

 

হ্যামট্রাম্যাক শহরের হয়ে মামলাটি লড়া ডিয়ারবর্ন-ভিত্তিক আইনজীবী ওডে মেরুয়েহ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “আদালতের এই সুনির্দিষ্ট রায়ে আমরা সন্তুষ্ট। এটি প্রমাণ করে যে হ্যামট্রাম্যাক শহর এবং মেয়র গালিব সম্পূর্ণরূপে আইন মেনেই কাজ করেছেন।” তিনি আরও জানান, শহর কর্তৃপক্ষ এখন এই মামলাটি সম্পূর্ণ খারিজ করার জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করবে। মেরুয়েহ দৃঢ়ভাবে বলেন, “শুরু থেকেই আমরা বলে আসছি, শহরের পতাকা নীতি নিরপেক্ষ, ন্যায্য এবং সংবিধানসম্মত। বিচারকের রায় আমাদের সেই অবস্থানকেই বৈধতা দিয়েছে। এখন আমরা এই বিরোধ থেকে বেরিয়ে এসে হ্যামট্রাম্যাকের সকল বাসিন্দার ঐক্য ও অগ্রগতির দিকে মনোযোগ দিতে চাই।”

 

 

এই মামলার বাদী ছিলেন হ্যামট্রাম্যাকের মানব সম্পর্ক কমিশনের দুই প্রাক্তন সদস্য, রাস গর্ডন এবং ক্যাথি স্ট্যাকপুল। ২০২৩ সালের জুলাই মাসে তাঁদের বরখাস্ত করা হয়েছিল। তাঁদের দাবি ছিল, শহরের পতাকা নিষেধাজ্ঞা তাঁদের সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে এবং তাঁরা কমিশনে তাঁদের পুনর্বহাল চেয়েছেন।

 

 

জানা গেছে, গর্ডন ও স্ট্যাকপুলকে বরখাস্ত করা হয় শহরের একটি পতাকার খুঁটিতে প্রাইড (Pride) পতাকা উত্তোলনের পর। সে সময় গর্ডন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

 

 

প্রসঙ্গত, ২০২৩ সালে হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিল সর্বসম্মতভাবে একটি পতাকা নিরপেক্ষতাঅধ্যাদেশ পাস করে। এই অধ্যাদেশ অনুযায়ী, শহরের মালিকানাধীন জায়গায় ধর্মীয়, জাতিগত, রাজনৈতিক এবং LGBTQ+ পতাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়। গত জুন মাসে এই পতাকা নিষিদ্ধকরণ আদেশের সাংবিধানিকতা নিয়ে ফেডারেল আদালতে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছিল, যেখানে আদালত পরবর্তী আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০