বাংলা সংবাদ ডেস্ক
৫ অগাস্ট ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাইতিতে সহিংসতা: গোলাগুলির কারণে দূতাবাস কার্যক্রম স্থগিত করল যুক্তরাষ্ট্র

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে তীব্র গোলাগুলির ঘটনায় দেশটিতে অবস্থিত দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, দূতাবাসের কর্মীদের নিরাপত্তার জন্য তাদের কূটনৈতিক চত্বরে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং বাহিরে যাতায়াত সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

 

মার্কিন পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক সতর্কবার্তায় জানিয়েছে, দূতাবাসের নিকটবর্তী তাবারে এলাকায় ‘তীব্র গোলাগুলির’ ঘটনা ঘটেছে। কর্মকর্তাদের সব ধরনের সরকারি সফর স্থগিত করা হয়েছে এবং সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। তাবারে পৌর এলাকা রাজধানীর উত্তর-পূর্বাংশে, আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি অবস্থিত। স্থানীয় এক বাসিন্দা ফরাসি সংবাদ সংস্থা এএফপিকে জানান, সোমবার সকাল থেকেই সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি জানান, পুলিশ ও সশস্ত্র গ্যাং সদস্যদের মধ্যে সংঘর্ষ চলছে। ২০২৪ সাল থেকে দেশটির রাজধানী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা গ্যাং নিয়ন্ত্রণে রয়েছে।

 

এদিকে, শনিবার (২ আগস্ট) রাজধানীর উপশহর পেতিওন-ভিলে এক রেস্তোরাঁ থেকে সাবেক সেনেটর নেনেল ক্যাসিকে গ্রেপ্তার করেছে হাইতি ন্যাশনাল পুলিশ (পিএনএইচ)। ফেব্রুয়ারি থেকে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র, সশস্ত্র গোষ্ঠীকে অর্থায়ন, হত্যাকাণ্ডে সহযোগিতা ও অপরাধ চক্রে যোগদানের অভিযোগ রয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের জুলাই মাসের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত হাইতিতে অন্তত ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছেন।

 

সাম্প্রতিক সহিংসতার মধ্যে রোববার রাতে রাজধানীর একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে ৯ জনকে অপহরণ করা হয়। তাদের মধ্যে আছেন আয়ারল্যান্ডের এক মিশনারি, যিনি একটি অনাথ আশ্রম হাসপাতালের দায়িত্বে ছিলেন এবং তিন বছরের এক প্রতিবন্ধী শিশু। মানবিক সংগঠন ‘নস পেতি ফ্রের এ স্যুর’ ও খ্রিস্টান সংগঠন ‘লা ফঁদাসিও স্যাঁ লুক’ যৌথ বিবৃতিতে জানিয়েছে, এই অগ্রহণযোগ্য সহিংসতার প্রতিবাদে তারা তাদের নেটওয়ার্কের সব প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে এবং অপহৃতদের নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত তা বন্ধই থাকবে। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে মুক্তিপণ বা শর্ত জানানো হয়নি।

 

সূত্র: দ্য ব্লাসেলস টাইমসের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০