বাংলা সংবাদ ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্টিভ জবসের কন্যা ইভ জবস বিয়ের পিঁড়িতে, বর কে হচ্ছেন জানেন?

অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। যার জ্ঞান ও পারদর্শিতায় উন্নত হয়েছে আজকের মোবাইল প্রযুক্তি। নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন যুক্তরাষ্ট্রের ৪২তম ধনী হিসেবে। স্টিভ বিয়ে করেছিলেন ব্যবসায়ী লরেন পাওয়েলকে। এই দম্পতির ঘরেই জন্ম নেন ইভ জবস।

 

বাবা স্টিভ জবস যখন মারা যান, তখন ইভের বয়স ছিল মাত্র ১৩ বছর। বর্তমানে তিনি ২৭ বছর বয়সী। চলতি সপ্তাহের শেষের দিকে বিয়ে করতে যাচ্ছেন হ্যারি চার্লসকে। তিনি অলিম্পিক স্বর্ণপদক জয়ী অশ্বারোহী। ইভের জাঁকজমকপূর্ণ বিয়েতে খরচ হবে ৬.৭ মিলিয়ন ডলার বা ৮১ কোটি ৩৭ লাখ টাকা। অতিথিদের মধ্যে থাকতে পারেন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিয়েতে গান গাইবেন কিংবদন্তি শিল্পী এলটন জন।

 

১৯৯৮ সালের ৯ জুলাই জন্মগ্রহণকারী ইভ জবস একজন আমেরিকান ফ্যাশন মডেল। তিনি ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে থাকেন। তিনি ২০২১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন। তারপর চলে আসেন নিউইয়র্কে। স্নাতক সম্পন্ন করার আগে, ইভ ফ্লোরিডার ওয়েলিংটনের আপার এচেলন একাডেমিতে ভর্তি হন। যেখানে তিনি ঘোড়ায় চড়া শিখেন। ইভের সঙ্গে সম্ভবত সেখানেই পরিচয় হয় হ্যারি চার্লসের।

 

সূত্র: দ্য নিউইয়র্ক পোস্ট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০