৫ নভেম্বর ২০২৩, ৭:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদির আকাশে বাংলাদেশি নারীর সন্তান প্রসব

সৌদি আরবের অভ্যন্তরীণ একটি ফ্লাইটে কন্যাসন্তান জন্ম দেন বাংলাদেশি এক নারী। খবর গালফ নিউজের।

রোববার (৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সৌদিয়া বিমান সংস্থার একটি ফ্লাইট ৩৬ হাজার ফুট ওপর দিয়ে সৌদি আরবের তাবুক থেকে জেদ্দায় যাচ্ছিল। বিমানটির যাত্রী ছিলেন বাংলাদেশি ওই নারী। হঠাৎ তার প্রসব ব্যথা শুরু হয়। সৌভাগ্যক্রমে বিমানে দুটি ফুটবল দল ভ্রমণ করছিল যাদের সঙ্গে চিকিৎসকও ছিলেন। চিকিৎসকের নির্দেশনায় বিমানে থাকা অন্য একজন যাত্রী নিরাপদে মায়ের গর্ভ থেকে শিশুটিকে ভূমিষ্ঠ করেন। বিমান অবতরণের পর যথাযথ মেডিকেল সহযোগিতা নিয়ে শিশুটির নাড়ি কাটা হয়।

গালফ নিউজের প্রতিবেদনে আরও বলা হয়, বিমানবন্দরে অবতরণের পর জরুরিভিত্তিতে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। মা ও সন্তান দুজনই সুস্থ আছেন।

এ বিষয়ে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি ওই নারীকে বহনকারী বিমানটি কন্ট্রোল টাওয়ারে সন্তান প্রসবের বিষয়টি জানায়। পরে দ্রুত অবতরণের জন্য বিমানটিকে বিমানবন্দরের সবচেয়ে কাছাকাছি গেটটি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০