বাংলা সংবাদ ডেস্ক
১১ অগাস্ট ২০২৪, ১১:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ড্রোন হামলায় নিহত হলেন ইরানপন্থী ৫ যোদ্ধা

সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে রোববার ড্রোন হামলা সংঘটিত হয়। এতে ইরানপন্থী পাঁচজন যোদ্ধা নিহত হয়েছেন।

 

একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়েছে। তারা সিরিয়ার ভেতরে একটি নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংগ্রহ করে থাকে। তবে হামলার পেছনে কারা ছিল তা এখনো স্পষ্ট নয় বলে জানায় এ সংস্থাটি। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সিরিয়া-ইরাক সীমান্তের কাছে একটি অজ্ঞাত ড্রোন ইরানপন্থী যোদ্ধাদের সামরিক যান লক্ষ্য করে হামলা করে। এতে পাঁচজন যোদ্ধা নিহত এবং অন্যরা আহত হয়েছেন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানায় সংস্থাটি।

 

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থাটির মতে, ড্রোন হামলাটি সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইযোর প্রদেশে হয়েছে। এখানে ইরানের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। এছাড়া এখানে ইসরাঈল ও যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে হামলা চালায়। জুন মাসে সিরিয়ার পূর্বাঞ্চলে ইরাক সীমান্তের কাছে বিমান হামলায় ইরানপন্থী তিন যোদ্ধা নিহত হয়েছিলেন। তাদের মধ্যে কমপক্ষে দুজন ইরাকি মানুষ ছিলেন।

 

২০১১ সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাঈল শত শত হামলা পরিচালনা করেছে। এ সব হামলায় প্রধানত সেনাবাহিনীর অবস্থান ও ইরানপন্থী যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে। আর এতে  লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যরাও রয়েছে। ইসরাঈল সাধারণত সিরিয়ায় সংঘটিত পৃথক হামলাগুলো সম্পর্কে খুব কমই মন্তব্য করে। লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ আন্দোলনসহ ইরান সমর্থিত গোষ্ঠী সিরিয়ার গৃহযুদ্ধের সময় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে শক্তিশালী করেছে। ২০১১ সালের বিদ্রোহকে সিরিয়ার সরকারের নৃশংস দমনের ফলে এই সংঘাতের সূত্রপাত ঘটে বলে জানায় সংস্থাটি।

সূত্র : এএফপি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১০

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১১

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১২

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৩

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৪

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৫

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৭

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৮

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৯

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

২০