বাংলা সংবাদ ডেস্ক
১৭ এপ্রিল ২০২৫, ২:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিটিস্ক্যানে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি: গবেষণায় ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে ২০২৩ সালে করা সিটি স্ক্যানের কারণে ভবিষ্যতে এক লাখের বেশি অতিরিক্ত ক্যানসার রোগী শনাক্ত হতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। বর্তমানে যেভাবে সিটিস্ক্যানের ব্যবহার বাড়ছে, তাতে ভবিষ্যতে নতুন ক্যানসার রোগীর ৫ শতাংশ পর্যন্ত এই স্ক্যানের কারণে হতে পারে।

 

যুক্তরাষ্ট্রে গত এক দশকে সিটিস্ক্যানের সংখ্যা বেড়েছে প্রায় ৩০ শতাংশ। শুধু ২০২৩ সালেই ৬২ মিলিয়ন মানুষের শরীরে করা হয়েছে প্রায় ৯৩ মিলিয়ন সিটিস্ক্যান। গবেষকরা বলছেন, একবার সিটিস্ক্যান করলে ঝুঁকি খুব বেশি না হলেও শূন্য নয়। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা ও কিশোররা, কারণ তাদের শরীর এখনও গঠনের পর্যায়ে রয়েছে। তবে মোট স্ক্যানের ৯০ শতাংশই করা হয় প্রাপ্তবয়স্কদের ওপর—তাই ক্যানসার ঝুঁকির বড় অংশও এই গ্রুপের মধ্যেই।

 

সিটিস্ক্যানের কারণে সবচেয়ে বেশি যেসব ক্যানসারের আশঙ্কা থাকে তা হলো— ফুসফুস ক্যানসার, কোলন ক্যানসার, ব্লাডার ক্যানসার, লিউকেমিয়া, এমনকি নারীদের ক্ষেত্রে স্তন ক্যানসারও ঝুঁকি রয়েছে। এই গবেষণা বলছে, ২০০৯ সালের একটি গবেষণায় ভবিষ্যতে সিটিস্ক্যান-সম্পর্কিত ক্যানসার রোগীর সংখ্যা ধরা হয়েছিল ২৯ হাজার। নতুন গবেষণায় সেই সংখ্যা তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখের বেশি। গবেষকরা আরও বলছেন, পরিমাণ বাড়ার পেছনে শুধু স্ক্যান বাড়ার বিষয়ই নয়, বরং এখন আরও সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে কোন কোন অঙ্গ কতটা রেডিয়েশনে ক্ষতিগ্রস্ত হয়।

 

তারা আশঙ্কা করছেন, যদি এই ধারা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে সিটিস্ক্যানের কারণে যে হারে ক্যানসার হবে, তা অ্যালকোহল সেবন বা অতিরিক্ত ওজনের কারণে হওয়া ক্যানসারের সমান হয়ে যেতে পারে। তবে চিকিৎসকেরা বলছেন, সিটিস্ক্যান অনেক ক্ষেত্রেই জীবনরক্ষা করে। যেমন জরুরি অবস্থায় রোগ নির্ণয়, ভেতরের জখম বা স্ট্রোক ধরতে সহায়তা ও ক্যানসার বা অন্য জটিল রোগের চিকিৎসা পরিকল্পনায় সহায়ক। তবে সতর্কতা জরুরি। চিকিৎসকেরা অপ্রয়োজনীয় সিটিস্ক্যান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। তার বদলে বিকল্প যেমন এমআরআই বা আল্ট্রাসাউন্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা।

 

বর্তমানে নতুন প্রযুক্তির ফোটন-কাউন্টিং সিটিস্ক্যানার কম রেডিয়েশন ব্যবহার করে কাজ করতে পারে—এমন প্রযুক্তিও আসছে।গবেষণাটি সরাসরি প্রমাণ করেনি যে কারও ক্যানসার শুধু সিটিস্ক্যানের কারণেই হয়েছে। এটি রিস্ক মডেলের ভিত্তিতে করা হয়েছে। গবেষকরা বলছেন, যেহেতু রেডিয়েশন ক্যানসারের কারণ হতে পারে, তাই যত বেশি স্ক্যান হবে, ততই ছোট ছোট ঝুঁকি যোগ হতে থাকবে।

 

তথ্যসূত্র: দ্য কনভারসেশন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০