স্টাফ রিপোর্টার
৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংস্কৃতিক বৈচিত্র্যে ভরপুর লেবার ডে প্যারেডে নজর কাড়ল বাংলাদেশি প্রবাসীরা

মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটিতে তিন দিনব্যাপী লেবার ডে ফেস্টিভ্যাল শেষ হয়েছে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। গত ৩০, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ উৎসবের ৪৫তম বর্ষপূর্তি প্রবাসী বাংলাদেশিদের জন্য হয়ে উঠেছিল স্মরণীয়।

 

 

শহরের ডাউনটাউনের জোসেফ ক্যাম্পু সড়কে আয়োজিত এই উৎসব প্রতিদিন দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত চলেছে নানা আয়োজনের মধ্য দিয়ে। ছিল কেনাকাটার স্টল, খাবারের দোকান, সংগীত পরিবেশনা, কার্নিভ্যাল রাইড ও রেসলিং প্রতিযোগিতা। শিশু থেকে প্রবীণ পর্যন্ত সবার জন্য বিনোদনের ব্যবস্থা থাকায় রাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক মানুষ এ মেলায় ভিড় জমান।

 

 

ফেস্টিভ্যালের শেষ দিনে ছিল সবচেয়ে আকর্ষণীয় অংশ, বর্ণিল লেবার ডে প্যারেড। নানা সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন বাদ্যযন্ত্র বাজিয়ে, গান গেয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাস্তার দু পাশে দাঁড়িয়ে থাকা দর্শকেরা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিবাদন জানান।

 

 

এই প্যারেডে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। ঢোল, করতাল, হারমোনিয়াম ও কাশরের সুরে দেশাত্মবোধক গান গেয়ে তারা পরিবেশ মাতিয়ে তোলেন। ঐতিহ্যবাহী পোশাক পরে হাতে বাংলাদেশি ও মার্কিন পতাকা নিয়ে অংশগ্রহণকারীরা সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন উপস্থাপন করেন। সংগঠনের পক্ষ থেকে রাস্তার ধারে দাঁড়ানো শিশু-কিশোরদের ক্যান্ডি বিতরণ করা হয়, যা উৎসবে নতুন মাত্রা যোগ করে।

 

 

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, হ্যামট্রামিকের সাবেক মেয়র ক্যারন মাজেস্কিও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শোভাযাত্রায় যোগ দিয়ে তাদের ঐতিহ্যবাহী পরিবেশনার প্রশংসা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির মেয়র পদপ্রার্থী মুহিত মাহমুদসহ কমিউনিটির আরও অনেকে।

 

 

প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ শুধু উৎসবের আনন্দ বাড়িয়েই দেয়নি, বরং প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরার এক তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মিশে গিয়ে তারা প্রমাণ করেছেন, প্রবাসেও ঐতিহ্য ও সংস্কৃতিকে বহন করা সম্ভব।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১০

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১১

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১২

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৩

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৪

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৫

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৬

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৭

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৮

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

১৯

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

২০