নিউজ ডেস্ক
১০ অগাস্ট ২০২৪, ৬:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাশিয়াকে এবার বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেবে ইরান

ইরানের তৈরি ফাতেহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেতে উদগ্রীব রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের এই বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহারের জন্য রাশিয়ার কয়েকডজন সামরিক সদস্য ইরানে প্রশিক্ষণ নিচ্ছে। ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে শিগগিরই এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে যাচ্ছে ইরান।

 

ইরান অতিসত্তর তার ফাতেহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মস্কোকে সরবরাহ করতে যাচ্ছে। ইউরোপের দুটি গোয়েন্দা সূত্র সংবাদমাধ্যম রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্র জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা গত ১৩ ডিসেম্বর ইরানের কর্মকর্তাদের সঙ্গে তেহরানে একটি চুক্তি সই করেছে বলে মনে করা হচ্ছে। এর অধীনে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ফাতেহ-৩৬০ ক্ষেপণাস্ত্রের পরিচালনা শিখতে রাশিয়ার সামরিক বাহিনীর সদস্যরা ইরানে গেছেন। ১২০ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম ও ১৫০ কেজির ওয়ারহেড বহন করতে পারে। রুশ সেনাদের প্রশিক্ষণ শেষে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে।

 

মস্কোর নিজস্ব ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে। তবে বহরে ফাতেহ-৩৬০ যুক্ত হলে ইউক্রেনে হামলা জোরদার করতে পারে রাশিয়া। মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের একজন মুখপাত্র বলেছেন, ইরান যদি এই ধরনের হস্তান্তর নিয়ে এগিয়ে যায় তাহলে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটোর মিত্ররা এবং জি৭ অংশীদাররা প্রস্তুত। মুখপাত্র বলেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ইরানের সমর্থনের কারণে উত্তেজনা নাটকীয়ভাবে বাড়বে। ইউক্রেনে হামলা শুরু হওয়ার পর থেকেই মস্কো ও তেহরানের মধ্যে সম্পর্ক নজিরবিহীনভাবে বেড়েছে। এতে প্রায়ই উদ্বেগ প্রকাশ করছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০