বাংলা সংবাদ ডেস্ক
৮ এপ্রিল ২০২৫, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। জোটভুক্ত দেশগুলোর ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের প্রতিশোধ হিসেবে এই পদক্ষেপ নিচ্ছে তারা। তবে নতুন শুল্কের আওতায় থাকছে না যুক্তরাষ্ট্রের বোরবন হুইস্কি। ইউরোপের মদকে মার্কিন প্রতিশোধমূলক পদক্ষেপ থেকে বাঁচাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আজ মঙ্গলবার একটি নথি থেকে এসব তথ্য জানা গেছে। ওই নথি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের যেসব পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা করা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে সয়াবিন, পোলট্রি, চাল, ভুট্টা, ফল, বাদাম, কাঠ, মোটরসাইকেল, প্লাস্টিক, টেক্সটাইল পণ্য, চিত্রকর্ম, ইলেকট্রিক সরঞ্জাম ও সৌন্দর্যবর্ধক প্রসাধনীসামগ্রী। তবে ফ্রান্স ও ইতালির অনুরোধে এই তালিকায় যুক্তরাষ্ট্রে উৎপাদিত বোরবন হুইস্কি রাখা হয়নি। ইউরোপের এই দুই দেশ মদের (ওয়াইন) বড় রপ্তানিকারক। ইউরোপের অ্যালকোহল পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির পর বড় শঙ্কায় রয়েছে প্যারিস ও রোম।

 

যুক্তরাষ্ট্রের পণ্যের এই তালিকা ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর প্রতিনিধিদের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল বুধবার এ নিয়ে ভোটাভুটি হবে। শেষ পর্যন্ত তা অনুমোদন পেলে আগামী মে মাসের মাঝামাঝি সময় থেকে অধিকাংশ পণ্যের ওপর শুল্ক কার্যকর হবে। আর আমন্ডসহ (কাঠবাদাম) অন্য কিছু পণ্যের ওপর শুল্ক আরোপ শুরু হতে পারে ডিসেম্বরে। গত মাস থেকে ইউরোপের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা ২৫ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে। তার জবাবেই মূলত ইউরোপীয় ইউনিয়ন এই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। এ ছাড়া ২ এপ্রিল ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। তবে এর বিপরীতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি ইউরোপীয় ইউনিয়ন।

 

ইউরোপীয় ইউনিয়নের হিসাবে, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের লক্ষ্যবস্তু হবে জোটের দেশগুলোর ২৮ বিলিয়ন ডলারের পণ্য। ইউরোপীয় ইউনিয়নের ২৫ শতাংশ শুল্ক আগামীকাল অনুমোদন পেলে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা একই মূল্যের পণ্যের ওপর প্রভাব পড়বে। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্যপ্রধান মারোস সেফকোভিক গতকাল সোমবার বলেন, ‘এটি ২৮ বিলিয়ন ডলারের বেশি হবে না। কারণ, আমরা সদস্যদেশগুলোর কথা খুবই গুরুত্বের সঙ্গে আমলে নিচ্ছি।

 

সুত্র : এএফপি, রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১০

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১১

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১২

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৩

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৪

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৫

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৬

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৭

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৯

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

২০