বাংলা সংবাদ ডেস্ক
১৬ অগাস্ট ২০২৫, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত জেলেনস্কি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সোমবার (১৮ আগস্ট) ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

 

শুক্রবার (১৫ আগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর তিনি জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘক্ষণ কথা বলেন। এ সময় ওয়াশিংটনে তাদের বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

 

 

জেলেনস্কি বলেছেন, “শান্তি অর্জনে সর্বোচ্চটা দিতে ইউক্রেন তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। প্রেসিডেন্ট ট্রাম্প রুশ নেতার সঙ্গে বৈঠক ও তাদের মূল আলোচনার বিষয়গুলো নিয়ে আমাকে অবহিত করেছেন। এই পরিস্থিতি তৈরিতে যুক্তরাষ্ট্রের শক্তি প্রভাব রেখেছে। সোমবার, হত্যা ও যুদ্ধ বন্ধের আলোচনা করতে আমি ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করব। এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ।”

 

পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প প্রস্তাব দেন পুতিন ও জেলেনস্কি চাইলে বৈঠক করতে পারেন। আর তাকে যদি এতে রাখা হয় তাহলে তিনি থাকবেন। জেলেনস্কি ট্রাম্পের এ প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, সমস্যা সমাধানে রাশিয়া, ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পর্যায়ের বৈঠক হওয়া উচিত।

 

 

ট্রাম্প দাবি করেন, জেলেনস্কি ও পুতিন দুজনই তাকে তাদের বৈঠকে চান। তবে রাশিয়া পরবর্তীতে জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সময় ত্রিপক্ষীয় বৈঠক নিয়ে কোনো আলোচনা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কবার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিমানবহরে আসছে কাতারের উপহারের বিমান

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

১০

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

১১

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১২

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১৩

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১৪

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৫

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৬

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৭

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৮

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৯

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

২০