বাংলা সংবাদ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

যুক্তরাষ্ট্র ২৫ হাজারেরও বেশি মানুষকে তাদের কোনো সম্পর্ক বা যোগাযোগ নেই এমন তৃতীয় দেশে ডিপোর্ট করেছে বলে এক অনুসন্ধানে উঠে এসেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে নিজস্ব দেশের বাইরে অন্যান্য দেশে তৃতীয় দেশের নাগরিকদের পাঠানোর উদ্দেশ্যে ৩৫টি দেশের সঙ্গে চুক্তি সই করে, যার বিস্তারিত তথ্য অনেকটাই অপ্রকাশিত রাখা হয়েছে। অভিবাসী অধিকার বিষয়ক সংস্থাগুলোর তথ্য বিশ্লেষণ করে অনুসন্ধানে জানা যায়, গত ৩১ আগস্ট পর্যন্ত অন্তত ২৫ হাজার ৪৪৭ জন মানুষকে এমন ২৮টি দেশে পাঠানো হয়েছে।

 

১৫টি দেশের ২৬টি সংবাদমাধ্যমের ৭২ জন সাংবাদিকের একটি কনসোর্টিয়াম এই অনুসন্ধান পরিচালনা করে, যেখানে শতাধিক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। দ্য ওয়াশিংটন পোস্টের প্রাপ্ত তথ্যমতে, তৃতীয় দেশগুলোর সঙ্গে এসব চুক্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অন্তত ৪১০ মিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা করে, যার মধ্যে সই করা সরকারগুলোকে ৮১ মিলিয়ন ডলার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে ১৭৮ মিলিয়ন ডলারের বেশি এবং জাতিসংঘের শরণার্থী সংস্থাকে ১২৩ মিলিয়ন ডলারেরও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।

 

স্টেট ডিপার্টমেন্টের ‘অফিস অব রিমাইগ্রেশন’ নামের একটি বিভাগ এই চুক্তিগুলোর মধ্যস্থতা করে থাকে। অনুসন্ধানের জবাবে হোয়াইট হাউস জানিয়েছে, নিজ দেশ ফিরিয়ে নিতে অস্বীকার করা বা যেসব অভিবাসী নিজ দেশে ফিরতে চাননি, কেবল তাদেরকেই তৃতীয় দেশে পাঠানো হয়েছে।

 

এদিকে অভিবাসীদের পর্যাপ্ত নোটিশ না দেওয়া বা চ্যালেঞ্জ করার সুযোগ না দেওয়ার অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত এই তৃতীয় দেশে ডিপোর্টেশন প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছেন।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১০

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১১

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১২

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৩

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৪

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৫

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৬

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৭

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৮

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

১৯

যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ঘাটতি সংকটে মার্কিন সামরিক বাহিনী

২০