বাংলা সংবাদ ডেস্ক
১৬ জুলাই ২০২৬, ১:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, প্রয়াত কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কিছু যোগাযোগ ছিল। তবে সেই যোগাযোগের নির্দিষ্ট কোনো ধরন জানা সম্ভব হয়নি।

 

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পডকাস্টার জো রোগানের সঙ্গে প্রকাশিত দীর্ঘ এক সাক্ষাৎকারে ভ্যান্সের কাছে জানতে চাওয়া হয়েছিল, এপস্টিনের সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের যোগাযোগ থাকতে পারে বলে যেসব তত্ত্ব রয়েছে, সে বিষয়ে তাঁর মতামত কী। জবাবে ভ্যান্স বলেন, মার্কিন গোয়েন্দা সংস্থার একদম উচ্চপর্যায়, অর্থাৎ সর্বোচ্চ মহলের সঙ্গে তাঁর স্পষ্ট যোগাযোগ ছিল। একইভাবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সর্বোচ্চ মহলের সঙ্গেও তাঁর স্পষ্ট যোগাযোগ ছিল।

 

ভাইস প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইসরায়েলে এপস্টিনের যেসব যোগাযোগ ছিল, সেগুলোর রাজনৈতিক আদর্শ বামঘেঁষা বলে মনে হতো।  জেডি ভ্যান্স বলেন, ‘এপস্টিন ইসরায়েলের ডিপ স্টেটের (রাষ্ট্রের ভেতরে থাকা প্রভাবশালী গোষ্ঠী) এমন কিছু অংশের সঙ্গে যুক্ত ছিলেন বলে মনে হতো, যারা বামঘেঁষা ছিল। আমার কাছে এটি সব সময়ই বেশ চমকপ্রদ লেগেছে। এমন নয় যে ইসরায়েলি রাজনীতির ডানঘেঁষা অংশের সঙ্গে তাঁর খুব ভালো যোগাযোগ ছিল।’ সাক্ষাৎকারে ভ্যান্স এটিও স্বীকার করেন, ট্রাম্প প্রশাসন এপস্টিনের ফাইল–সংক্রান্ত প্রচার ও যোগাযোগের বিষয়টি ‘একেবারেই’ ভুলভাবে সামলেছে।

 

ভ্যান্স মূলত সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির দিকে ইঙ্গিত করেছেন। বন্ডি দাবি করেছিলেন, এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং তাঁর ডেরায় যাওয়া-আসা আছে, এমন ব্যক্তিদের একটি তালিকা ‘এই মুহূর্তে আমার ডেস্কে রয়েছে’।

 

প্রেসিডেন্ট ট্রাম্প গত এপ্রিলে বন্ডিকে বরখাস্ত করেছিলেন। তখন তাঁর অধীনে থাকা বিচার বিভাগ রক্ষণশীল কিছু ধারাভাষ্যকার ও ইনফ্লুয়েন্সারকে কিছু নথিপত্র দিয়েছিল। সেগুলোর নাম দেওয়া হয়েছিল ‘দ্য এপস্টিন ফাইলস: ফেজ ১’ এবং ‘ডিক্ল্যাসিফাইড’(প্রকাশিত)।

 

পডকাস্টার রোগানকে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, ‘আমি পাম বন্ডিকে চিনি। আমি তাঁকে পছন্দ করি। আমি মনে করি না, এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল। আমার মনে হয়, বন্ডি তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করছিলেন। আমার ধারণা, আমাদের কাছে কী ছিল আর কী ছিল না, সেটিকে তিনি বাড়িয়ে বলেছিলেন।’

 

ভ্যান্স বলেন, বন্ডি তাঁর মন্তব্যের জন্য জনসমক্ষে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন। এর ফলে এপস্টিনের ফাইলগুলো প্রকাশের ক্ষেত্রে প্রশাসনের স্বচ্ছতার প্রচেষ্টার ওপর মানুষের একধরনের ‘অবিশ্বাস’ তৈরি হয়েছিল। ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এপস্টিন ফাইল নিয়ে আমরা প্রচারের ক্ষেত্রে (কমিউনিকেশনস) একদমই তালগোল পাকিয়ে ফেলেছিলাম। আমরা আসলেই তা করেছি। কিন্তু আমি কি মনে করি যে আমরা কোনো কিছু লুকানোর চেষ্টা করছিলাম বলে এই গড়মিল হয়েছে? না, তা নয়।’

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১০

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১১

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১২

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৩

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

১৪

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

১৫

আধুনিক কাতারের স্থপতি সাবেক আমির শেখ হামাদ মারা গেছেন

১৬

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

১৭

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

১৮

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

১৯

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

২০