বাংলা সংবাদ ডেস্ক
২৩ মে ২০২৫, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের নাগরিকত্বের জন্য রেকর্ড সংখ্যক মার্কিনির আবেদন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে রেকর্ড সংখ্যক মার্কিন নাগরিক ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন।

 

বৃহস্পতিবার (২২ মে) যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, প্রায় ১ হাজার ৯৩১ জন আমেরিকান আবেদন জমা দিয়েছেন। এই সংখ্যা ২০০৪ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ এবং আগের প্রান্তিকের তুলনায় ১২% বেশি। শুধু অস্থায়ীভাবে না, মার্কিন নাগরিকদের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন গত বছর রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। ২০২৪ সালে ৫ হাজার ৫০০ জনেরও বেশি আমেরিকানকে ব্রিটেনে স্থায়ী মর্যাদা দেওয়া হয়েছিল, যা ২০২৩ সালের তুলনায় এক পঞ্চমাংশ বেশি।

 

ব্রিটিশ নাগরিকত্বের জন্য আমেরিকানদের আবেদন শেষবারের মতো বেড়েছিল ২০২০ সালে, ট্রাম্পের প্রথম প্রেসিডেন্টের মেয়াদের সময় এবং কোভিড-১৯ মহামারীর সময়। অন্যান্য তথ্য থেকে আরও দেখা গেছে, ২০২০ সালের প্রথম ছয় মাসে ৫,৮০০ জনেরও বেশি আমেরিকান তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন, যা ২০১৯ সালের তুলনায় প্রায় তিনগুণ বেশি। যদিও অনেক আমেরিকান যুক্তরাজ্য এবং ইউরোপের অন্য কোথাও জীবন গড়তে চাইছেন, তবে তা ক্রমশ কঠিন হয়ে উঠছে।

 

ব্রিটেনের প্রধানমন্ত্রী কায়ার স্টারমার গত সপ্তাহে বলেছিলেন, সরকার বৈধ অভিবাসীদের জন্যও প্রয়োজনীয় বিষয়াদি আরও কঠোর করবে। সেই সঙ্গে নতুনদের নাগরিকত্ব আবেদন করার জন্য অপেক্ষার সময় বাড়িয়ে দেবে। এই সপ্তাহের শুরুতে ইতালিও অভিবাসী সংশ্লিষ্ট বিষয়ে একটি আইন প্রণয়ন করেছে। দেশটি ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের জন্য ভিসা নিয়ম কঠোর করেছে।

 

সূত্র: সিএনএন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১০

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১১

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১২

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৩

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৪

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৫

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৬

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৭

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৮

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৯

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

২০