তাহমীদ ইশাদ রিপন, মৌলভীবাজার প্রতিনিধি
৪ মে ২০২৬, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান। গত এপ্রিল ২০২৬ মাসের সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

 

 

​সোমবার (৪ মে) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন তার হাতে এই সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন। জানা গেছে, এপ্রিল মাসে পরোয়ানা তামিল (অ্যারেস্ট ওয়ারেন্ট), মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণসহ বড়লেখা উপজেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখায় পুলিশের সদর দপ্তরের ইউনিফর্ম ক্রাইটেরিয়া অনুযায়ী তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত করা হয়।

 

 

পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালের ৮ ডিসেম্বর বড়লেখা থানার দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যেই ওসি মো. মনিরুজ্জামান খান সুদৃঢ় ও সময়োপযোগী নেতৃত্বে থানার কার্যক্রমে গতিশীলতা আসে। মাদক, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর অভিযান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তার উদ্যোগ ব্যাপক প্রশংসা কুড়ায়। জনসাধারণের আস্থা ফেরাতে জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদার করায় সার্বিক মূল্যায়নে তিনি এগিয়ে থাকেন।

 

 

​পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান বলেন, যেকোনো পুরস্কারই কাজে বাড়তি অনুপ্রেরণা যোগায়। এই কৃতিত্ব বড়লেখা থানার প্রতিটি সদস্যের। উপজেলার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়তে আমাদের এই প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে। ​উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০