নিউজ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুম্বাই ঘেরাও করতে এবার হাজার হাজার মুসল্লির রোডমার্চ

ভারতের মুম্বাই ঘেরাও করতে রোডমার্চ করেছেন হাজার হাজার মুসল্লি। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিলের নেতৃত্বে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়েছে।

 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মুম্বাই ঘেরাও করতে এ রোডমার্চে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা শতাধিক গাড়িতে ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশে যাত্রা করে।

 

জানা গেছে, বিজেপির নিতেশ রানে ও ধর্মগুরু রামগিরি মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এ পদযাত্রা কর্মসূচি পালিত হয়।প্রতিবেদনে বলা হয়েছে, ১২ হাজার মুসল্লির এ রোডমার্চ মুলুন্ড টোল প্লাজায় পৌঁছে জেলা কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিদের কাছে তারা অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। এরপর তারা ওই এলাকা থেকে চলে যান।

 

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সম্ভাজিনগর থেকে ‘তিরিঙ্গা সংবিধান র‌্যালি’ নামে এ রোডমার্চ শুরু হয়। এতে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শত শত গাড়ি সম্ভাজিনগরে আসে। এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা করেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানিয়েছে, মুম্বাই অভিমুখে যাত্রার কারণে প্রথমবারের মতো সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে যানজটের সৃষ্টি হয়েছে। শত শত গাড়ি র‌্যালিতে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে।

 

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন দলের সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল এ রোডমার্চ থেকে রামগিরি মহারাজ এবং নিতেশ রানেকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। এছাড়া ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশি বাধার কারণে তারা মুম্বাই প্রবেশ করতে পারেননি। তাদের রোধে মুম্বাইয়ের প্রবেশদ্বারে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয়।

 

পুলিশের জয়েন্ট কমিশনার (আইনশৃঙ্খলা) সত্যনারায়ন চৌধুরী বলেন, পরিস্থিতির ওপর কঠোর নজর রাখা হয়েছে। তারা সোমবার রাতে কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এ বিক্ষোভে প্রায় ২ হাজার গাড়ি অংশ নেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০