এএফপি, কায়রো
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিসর সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

মিসরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ বুধবার তিনি দেশটির রাজধানী কায়রোতে পৌঁছান।

 

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে ব্লিঙ্কেন কায়রো গেলেন। ১১ মাসের বেশি সময় ধরে গাজা যুদ্ধ চলছে। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে মিসর, যুক্তরাষ্ট্রসহ মধ্যস্থতাকারীরা অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে আসছে। তবে তা এখনো অধরা রয়ে গেছে।

 

গতকাল মঙ্গলবার লেবাননজুড়ে অনেকটা একযোগে পেজার (যোগাযোগযন্ত্র) বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত প্রায় ২ হাজার ৮০০ জন। এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছে হিজবুল্লাহ। লেবাননের ঘটনাটি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ঘটনাটি যুদ্ধবিরতির প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে। গাজা যুদ্ধ শুরুর পর এ নিয়ে ১০ বার মধ্যপ্রাচ্য সফরে গেলেন ব্লিঙ্কেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সফরে ব্লিঙ্কেন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মিসরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

 

কায়রো সফরকালে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ব্লিঙ্কেনের। এ ছাড়া মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে ব্লিঙ্কেনের সংবাদ সম্মেলন করার কথা। তবে এই দফার মধ্যপ্রাচ্য সফরে ব্লিঙ্কেন তাঁর দেশের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলে যাবেন না। মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে বলছেন, তাঁরা আজ বুধবার কায়রোর আলোচনায় বড় কোনো অগ্রগতি হওয়ার আশা করেন না। তবে ব্লিঙ্কেনের এই সফর ইসরায়েল-হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি করার ক্ষেত্রে চাপ হিসেবে কাজ করে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগান’এর অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বর্ণাঢ্য র‍্যালি

রাস্তার সৈনিক নয়, সীমান্তে গিয়ে জিয়ার সৈনিক প্রমাণ করুন- বড়লেখায় নাসিরুদ্দিন পাটোয়ারী

মিশিগানের ওয়ারেনে BAM-এর আয়োজনে টাউন হল মিটিং অনুষ্ঠিত

মিশিগানে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য হ্যামটাউন সামার জ্যাম ফ্যাস্টিভাল সফল করা নিয়ে বিএমসিএফ এর প্রেস ব্রিফিং

ট্রাম্পের ছবি নিয়ে এলো যুক্তরাষ্ট্রের নতুন স্মারক পাসপোর্ট

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

১০

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

১১

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

১২

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

১৩

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

১৪

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

১৫

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১৬

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১৭

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১৮

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৯

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

২০