বাংলা সংবাদ ডেস্ক
১০ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের মিশিগানে মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা (মুনা) নর্থ জোনের দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গত রোববার, ৯ আগস্ট ২০২৬, দিনব্যাপী এ আয়োজনে মিশিগানসহ আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অংশ নেন হাজারো মানুষ।

 

ওয়ারেন শহরের ইসলামিক সেন্টার অব নাইন মাইল ব্যাংকুয়েট হলে ক্বারী শায়খ আব্দুল মুকিতের পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দাওয়াহ কনফারেন্স শুরু হয়। এরপর নাশিদ পরিবেশন করেন রেনেসাঁ কালচারাল গ্রুপ অব মিশিগানের শিল্পীরা।

 

মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট নেসার উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনোয়ার হোসেনের পরিচালনায় দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনার সাবেক প্রেসিডেন্ট ডা. সাঈদুর রহমান চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

 

এছাড়া বক্তব্য রাখেন ওয়েইন স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. রামজি মুহাম্মদ, মুনার সহকারী নির্বাহী পরিচালক হাফেজ আবদুল্লাহ আল আরিফ, এমসিএম মসজিদের ইমাম শায়খ তারিক আদনান এবং দারুল কুরআন মসজিদের ইমাম শায়খ সাঈদ আহমদ। বক্তব্য দেন মুনার কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক খাইরুল হাসান রফিক ও স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সমাপ্তি হয় দোয়ার মাধ্যমে। দোয়া পরিচালনা করেন সিডিআর মসজিদের ইমাম শায়খ নেছার উদ্দিন।

 

 

দাওয়াহ কনফারেন্সে বক্তারা বলেন, ইসলামের সুমহান আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দাওয়াহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বক্তব্য কিংবা আনুষ্ঠানিক আলোচনার মধ্যেই দাওয়াহ সীমাবদ্ধ নয়। নিজেদের চরিত্র, আচরণ, সততা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও ইসলামের সৌন্দর্য তুলে ধরা সম্ভব।

 

বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মকে ইসলামের শিক্ষা ও মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে পরিবার, সমাজ এবং কমিউনিটিকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। নতুন প্রজন্মের কাছে ইসলামের সঠিক শিক্ষা ও মূল্যবোধ পৌঁছে দিতে পরিবার ও কমিউনিটির সবাইকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

আয়োজক নেতৃবৃন্দ বলেন, শুধু মিশিগান নয়, আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকেও কনফারেন্সে যোগ দেন বিপুলসংখ্যক মুসল্লি ও কমিউনিটির সদস্য। এমন আয়োজন মুসলিম সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি ইসলামি শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে।

 

দাওয়াহকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে ইসলামের নৈতিক ও মানবিক আদর্শের বাস্তব প্রয়োগের বার্তাই এবারের মিশিগানের দাওয়াহ কনফারেন্সে বক্তাদের আলোচনায় উঠে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১০

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১১

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১২

আনন্দঘরে বিপুল আনন্দ

১৩

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৬

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৭

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৮

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৯

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

২০