৪ জুন ২০২৫, ২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে দুদিনের কনস্যুলার সেবা সম্পন্ন

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশি আমেরিকানদের জন্য ই-পাসপোর্ট, এনভিআর ও পাওয়ার অব অ্যাটর্নি সেবা দিতে দু দিনের কনস্যুলার সেবা সম্পন্ন হয়েছে। ৩১ মে ও ১ জুন দুই দিনব্যাপী চলে এই সেবা।

 

মিশিগানে লাখের বেশি মানুষের বাসস্থান হলেও এখানে নেই কোনো স্থায়ী কনস্যুলার অফিস। বছরে সাময়িক সময়ের জন্য দূতাবাস কর্তৃপক্ষ সেবা দিলেও বিড়ম্বনার যেন শেষ নেই। ২০০৩ সাল থেকে আশার বাণী শোনালেও এখন পর্যন্ত মেলেনি কোনো দূতাবাসের স্থায়ী অফিস। বাংলাদেশ সোসাইটি অব মিশিগানের সার্বিক সহযোগিতায় দূতাবাস ওয়াশিংটন ডিসি গত এপ্রিল মাসের ১২-১৪ তারিখ পর্যন্ত তিন দিনব্যাপী কনস্যুলার সেবা দেন দূতাবাসে নিয়োজিত কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবীরা। মানুষের চাহিদা থাকায় দেড় মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী আবারো কনস্যুলার সেবা দেওয়া হয়। সাপ্তাহিক ছুটি থাকায় প্রথম দিনে দেখা যায়, সেবা নিতে জড়ো হন কয়েক শত সেবা গ্রহীতা। মিশিগানে বসবাসরতদের পাশাপাশি পাশের রাজ্যগুলো থেকেও ই-পাসপোর্টের জন্য আবেদন করেন বাংলাদেশিরা।

 

 

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও ই-পাসপোর্টের আবেদন বেশি থাকায় রাত পর্যন্ত সেবা দিতে হয় দূতাবাস কর্মকর্তাদের। তবে এবার আবেদনকারীদের মধ্যে লাইনে দাঁড়ানো ও শৃঙ্খলা রক্ষার্থে টোকেন সিস্টেমে অনেকটা গতিশীল ছিল। যুক্তরাষ্ট্রের মিশিগানে দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর বসবাস হলে যতই সময় যাচ্ছে অভিবাসীর সংখ্যা ততই বেড়েই চলেছে। এমআরপি বন্ধ হয়ে যাওয়া এবং অতিরিক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে দূতাবাসের কর্মকর্তারা রাত ১১টা পর্যন্ত সেবা দিয়েছে।

 

 

দুর্ভোগ ও একটি ই-পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে সেবা পাওয়া অনেক কষ্টসাধ্য। তাই সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মিশিগানে দূতাবাসের স্থায়ী অফিস স্থাপনে দাবি জানিয়েছেন আগত সেবা গ্রহীতারা। বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন ডিসির ডিপুটি চিফ অব মিশন সালাহ উদ্দিন মাহমুদ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, দুইদিনে মোট ৭১১টি আবেদনের সেবা প্রদান করেন যার মধ্যে ই-পাসপোর্ট ৩৩৮টি, নো-ভিসা রিকোয়ার্ড (এনভিআর)- ৩৬২টি এবং পাওয়ার অফ অ্যাটর্নি ১১টি।

 

এই সেবা প্রদানে বাংলাদেশ সোসাইটি অব মিশিগানের সব স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন দেওয়ান আকমল চৌধুরী, সেলিম আহমদ, শাহাদাত হোসেন মিন্টু, মোস্তফা কামাল, নুরুল আলম সিদ্দীকী খালেদ, কাজী এবাদ, সাব্বির আহমদ ও সাইফ ইসলামসহ অনেকেই। গত এপ্রিল মাসের কনস্যুলার সেবায় মোট ১৮৬০টি আবেদন সম্পন্ন করা হয়েছিল, যার মধ্যে ই পাসপোর্ট হচ্ছে ৬৩৮টি এবং পাওয়ার অব অ্যাটর্নি ও এনভিআর হচ্ছে ১২২২টি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০