শফিক রহমান
১৮ অগাস্ট ২০২৫, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের অষ্টম বর্ষপূর্তি উদযাপন

গত ১৫ আগস্ট, মিশিগানের ওয়ারেন সিটির আলিফ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্টের অষ্টম বর্ষপূর্তি উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় প্রবাসী কমিউনিটির বিপুল সংখ্যক অতিথি ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ইফতেখার আহমদ হেলাল এবং সঞ্চালনায় ছিলেন আবুল হাসান রতন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হিফজুর রহমান।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজার‌্যাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি সদস্য খাজা সাহাব আহমদ।

 

মঞ্চে আসন গ্রহণ ও বক্তব্য রাখেন ট্রাস্টের সাবেক সভাপতি আবদুল খালিক, গোয়াইনঘাট সমাজকল্যাণ পরিষদের সাবেক উপদেষ্টা আবদুল লতিফ বাবুল, কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রকিব, গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বদরুল, সাধারণ সম্পাদক তরিক উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপক চৌধুরী, সহসভাপতি আক্তার হোসেন মাসুক, অ্যাসোসিয়েশনের সিনিয়র সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি নজরুল ইসলাম বাবুল, কমিউনিটি নেতা মোস্তাক আহমদ মুক্তা, সাংগঠনিক সম্পাদক হেলাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষক আলিম উদ্দিন, সাবেক মেম্বার রসেন্দ্র কুমার দাস লাল, সাবেক শিক্ষক বিলাল উদ্দিন, আলমগীর হোসেন, সমুজ আলী, মইন উদ্দিন, ফাহিম আহমদ প্রমুখ।

 

বক্তারা বলেন, প্রবাসীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করতে হবে। পাশাপাশি গোয়াইনঘাট প্রবাসী ট্রাস্ট মানবতার সেবায় দেশে ও প্রবাসে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠানে নিউজার্সি থেকে আগত মাহফুজুর রহমান রুমনকে ফুল ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন তরুণ শিল্পী রনি, ক্রীড়া সংগঠক ফিরুজ আলীসহ আরও অনেকে। পরে সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হয়।

 

সবশেষে ট্রাস্টের সভাপতি ইফতেখার আহমদ হেলাল সকল অতিথি ও সুধীজনকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান এবং মানবসেবার মাধ্যমে দেশে-বিদেশে সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন ও সকলের সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়েছে বলে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০