বাংলা সংবাদ ডেস্ক
১৪ অগাস্ট ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের গৌরবময় সাফল্য

পৃথিবী বিখ্যাত মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ফাইনাল ইয়ারের রেজাল্ট প্রকাশিত হয়েছে।এতে প্রায় সব বিভাগেই বাংলাদেশি শিক্ষার্থীরা সেরা দশে স্থান করে নিয়েছেন। ১০ আগস্ট, রোববার আল আজহারের ‘হিস্ট্রি এন্ড সিভিলাইজেশ্যন’ ও গত সপ্তাহে ‘কুরআনিক সাইন্স এন্ড তাফসির’ ফ্যাকাল্টির রেজাল্ট প্রকাশিত হয়েছে।

 

 

কুরআনিক সাইন্সে সামগ্রিকভাবে সেরা দশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের হাবিবুল হাসান। তিনি ৯০% গড় নিয়ে সামগ্রিক মেধা তালিকায় ষষ্ঠ হয়েছেন। বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যার অবস্থান চার। তার পাশাপাশি হিস্ট্রি অ্যান্ড সিভিলাইজেশ্যন বিভাগে সেরা দশে আছেন আব্দুল্লাহ আল ফারুক। তিনি সামগ্রিক ফলাফলে ৪র্থ স্থান অর্জন করেছেন এবং বিদেশি শিক্ষার্থীদের মধ্যে তার অবস্থান ২য়।

 

 

বাংলাদেশি শিক্ষার্থী হাবিুবুল হাসান ও আব্দুল্লাহ আল ফারুকের ঈর্ষনীয় ফলাফলে উচ্ছ্বাস প্রকাশ করে তাদের ফ্যাকলটির ডিন বলেন, আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীন ও ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় বিশ্বের ৮৩ টি দেশের শিক্ষার্থী এখানে পড়েন। এই হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে সেরা দশে উত্তীর্ণ হওয়া খুবই কঠিন। হাবিবুল হাসান ও আব্দুল্লাহ আল ফারুক সে অবিশ্বাস্য কাজটি করেছে। আমি তাদের বাবা-মা এবং শিক্ষকদের কৃতজ্ঞতা জানাই দীর্ঘ এই যাত্রায় তাদের পাশে থাকার জন্য। এবং উভয়কেই অভিনন্দন জানাই।

 

 

ঈর্ষনীয় এই ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাবিবুল হাসান আজহারী বলেন, “আমি এর জন্য মহান আল্লাহ তাআলার প্রশংসা করছি। আমার সকল উস্তাদ ও বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাদের অক্লান্ত পরিশ্রম ও দুআয় আমি এতদূর আসতে পেরেছি। আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

 

 

উল্লেখ্য হাবিবুল হাসান রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ থেকে ২০২০ সালে বোর্ড স্ট্যান্ড ও মুমতাজসহ দাওরায়ে হাদিস সম্পন্ন করেন এবং আব্দুল্লাহ আল ফারুক জামিয়াতুল উলূমিল ইসলামিয়া থেকে ২০২০ সালে মুমতাজ হয়ে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

 

 

তারা তাহনীফ একাডেমি নামে একটি ইনস্টিটিউট পরিচালনা করেন। এছাড়া ‘শরিয়া অ্যান্ড ল’ফ্যাকাল্টির সেরা দশে স্থান করে নিয়েছেন বাংলাদেশের আহমাদুল্লাহ আল জামি। তিনি ৯০ শতাংশ গড় নিয়ে সামগ্রিক মেধা তালিকায় ষষ্ঠ হয়েছেন।বিদেশি শিক্ষার্থীদের মধ্যে যার অবস্থান চার।

 

 

তার পাশাপাশি এই ফ্যাকাল্টিতে বাংলাদেশি আরো চার শিক্ষার্থী সেরা দশে স্থান করে নিয়েছেন। তারা হলেন, আবদুল কাইয়ুম ফারুক ৯০শতাংশ গড় নিয়ে (পঞ্চম) শুআইবুল ইসলাম ৮৮.৭৪ শতাংশ গড় নিয়ে (সপ্তম) আনাস কাজি ৮৮.৩৪শতাংশ (অষ্টম)। এছাড়া ইসলামিক থিওলজি ফ্যাকাল্টিতে স্নাতক শেষ বর্ষে আদিদা ও ফিলোসফি’বিভাগে সেরা দশে স্থান পেয়েছেন বাংলাদেশের গোলাম রাব্বানী চৌধুরী (তৃতীয়) মুহাম্মদ জুনাইদ (ষষ্ঠ ) মুহাম্মদ সাজ্জাদ হোসাইন (অষ্টম)।

 

 

দাওয়াহ অনুষদে সেরা দশে আসেন দুইজন। মুহাম্মদ অলিউল্লাহ (তৃতীয়) আবদুল্লাহ আল আসিফ (পঞ্চম) এছাড়া ইসলামিক স্টাডিজে নবম স্থান অধিকার করেন মুহাম্মাদ শুআইব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০