মনরো কাউন্টি স্কুলে বন্দুক সহিংসতায় হুমকি প্রদান করলো ১৫ বছর বয়সী মেয়ে। এরপর তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।
হোয়াইটফোর্ড টাউনশিপের ৬৬৫৫ কনসিয়ার রোডস্থ হোয়াইটফোর্ড এগ্রিকালচারাল স্কুল শনিবার জানায়, মনরো কাউন্টি শেরিফের অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ হুমকির কথা জানায়। এতে বলা হয়, সোমবার সহিংসতার পরিকল্পনা করা হয়েছে। স্কুলের ছাত্রদের একটি গ্রুপ টেক্সট বার্তা চ্যাট সেশনের মাধ্যমে হুমকিটি প্রচার করা হয়েছিল। একজন ছাত্রের অভিভাবকের মাধ্যমে স্কুলকে সতর্ক করা হয়েছে বলে জানায় কাউন্টি শেরিফ অফিস।
শেরিফ অফিস জানায়, তারা মেয়েটি এবং তার পিতামাতার সাথে যোগাযোগ করেছিল ও তার বাড়ি থেকে একটি ছোট ক্যালিবার বোল্ট-অ্যাকশন রাইফেল জব্দ করেছে। মেয়েটিকে মনরো কাউন্টি ইয়ুথ সেন্টারে রাখা হয়েছে।
শেরিফ ট্রয় গুডনাফ এবং মনরো কাউন্টি শেরিফ অফিস স্কুলের নিরাপত্তার জন্য জিরো টলারেন্স নীতিতে ভূমিকা পালন করেছে। এছাড়া সতর্কতা হিসেবে সোমবার স্কুলে অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে। কারো যেকোনো তথ্যের জন্য মনরো কাউন্টি শেরিফের অফিস ডিটেকটিভ ব্যুরো ৭৩৪-২৪০-৭৫৩০ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
মন্তব্য করুন