বাংলা সংবাদ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার প্রেসিডেন্টের বিমান জব্দ করলো যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র।তাদের দাবি, বিমানটি অবৈধভাবে ১ কোটি ৩০ লাখ ডলার দিয়ে কিনে যুক্তরাষ্ট্র থেকে পাচার করা হয়েছিল।

 

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ফ্যালকন ৯০০-ইএক্স মডেলের বিমানটি ডমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয়। এরপর সেটিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে স্থানান্তর করা হয়েছে। তবে বিমানটি কখন ও কীভাবে ডোমিনিকান রিপাবলিকে গিয়েছিল সেটি এখনো স্পষ্টভাবে জানা সম্ভব হয়নি। সোমবার বিমানটির ট্র্যাকিং ডেটায় দেখা গেছে, এটি ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্টো ডোমিঙ্গোর কাছাকাছি লা ইসাবেলা বিমানবন্দর থেকে রওনা হয়ে ফ্লোরিডার ফোর্ট লডারডেল বিমানবন্দরে পৌঁছেছে। এ বিষয়ে নিকোলা মাদুরো কিংবা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য আসেনি।

 

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের সন্দেহে বিমানটি জব্দ করা হয়েছে। তারা আরো জানান, মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষদিকে ও ২০২৩ সালের শুরুর দিকে ফ্লোরিডাভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে বেআইনিভাবে বিমানটি কিনেছিলেন বলে একটি তদন্তে উঠে এসেছে। নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিলেন তাঁরা। এরপর ২০২৩ সালে ওই বিমানটি অবৈধভাবে যুক্তরাষ্ট্র থেকে ক্যারিবিয়ান হয়ে ভেনেজুয়েলায় রপ্তানি করা হয়েছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক একজন মুখপাত্র বলেছেন, ‘ভেনেজুয়ালায় অপশাসনের বিষয়টি নিকোলাস মাদুরো যেনো উপলব্ধি করতে পারেন সেটি নিশ্চিত করতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

 

ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি মারকেঞ্জি ল্যাপয়েন্টে বলেছেন, ডোমিনিকান রিপাবলিক কর্তৃপক্ষ বিমানটি জব্দ করতে যুক্তরাষ্ট্র সরকারকে অসম্ভব সহায়তা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের ব্যয় বেড়ে চরম চাপে প্রবাসী মুসলিম পরিবার

জেলা প্রশাসকের প্রবাসী সম্মাননায় ভূষিত প্রিন্সিপাল মাওঃ আতিকুর রহমান

গেমস্টপের ৫৫.৫ বিলিয়ন ডলারের প্রস্তাব ফিরিয়ে দিল ইবে

আইসের ‘নো-বন্ড’ নীতি বাতিল, জামিনে মুক্তির সুযোগ পাচ্ছেন অভিবাসীরা

মৌলভীবাজার শহরে ছয় তলা ভবন থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি সেবায় কাটছাঁট নয়, ১২৪.৭ বিলিয়ন ডলারের বাজেট আনলো নিউইয়র্ক সিটি

কোভিডকালে ট্যাক্স ফাইলিংয়ে জরিমানা দেওয়া ব্যক্তিদের রিফান্ডের সম্ভাবনা

ফেন্টানাইল চক্রে জড়িত অভিযোগ, ভারতীয় প্রতিষ্ঠানসহ ১৩ জনকে নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

ভিসা আবেদনের ব্যাংক স্টেটমেন্টে বাধ্যতামূলক করা হচ্ছে ‘কিউআর কোড’

ইরান সংঘাতের ব্যাখ্যা দিতে গিয়ে কংগ্রেসে তোপের মুখে পেন্টাগন প্রধান

১০

পাকিস্তানের বিপক্ষে ধারাবাহিক সাফল্য, নাহিদের নৈপুণ্যে মিরপুরে রেকর্ডের দিন

১১

সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে চমক দিল বসনিয়া

১২

‘লাইফ সাপোর্টে’ চলছে ইরান যুদ্ধবিরতি, দাবি ট্রাম্পের

১৩

জর্জিয়ায় শেখ রহমানের পুনর্নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি কমিউনিটির ব্যাপক সাড়া

১৪

স্বস্তি পেতে পারেন লাখো চালক, নিউইয়র্কে অটো বিমা খাতে বড় পরিবর্তন

১৫

বাংলা সাহিত‍্য পরিষদের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান স্বাধিনতা দিবস উদযাপন

১৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ বাড়ছে

১৭

এবার ‘নীরব কৌশলে’ চলছে ট্রাম্প প্রশাসনের অভিবাসী বিরোধী অভিযান

১৮

মিশিগানের বাঙালি কমিউনিটির গর্ব, ১.৫ মিলিয়ন ডলারের বৃত্তি নিয়ে হার্ভার্ডে অনন্যা

১৯

মহামারির প্রভাব এখনো ভিসা ব্যবস্থায়, বিপাকে যুক্তরাষ্ট্রগামী লাখ লাখ অভিবাসীরা

২০