বাংলা সংবাদ ডেস্ক
১৭ জুলাই ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচন নিরাপত্তাবিষয়ক প্রাইম-টাইম ভাষণ মূল টেলিভিশন চ্যানেলে সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সম্প্রচারমাধ্যমগুলোর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগ তুলে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিলের হুমকিও দিয়েছেন ট্রাম্প।

 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের চার মাস আগে দেওয়া ওই ভাষণে ট্রাম্প মূলত দেশটির নির্বাচনব্যবস্থার নিরাপত্তা নিয়ে বক্তব্য দেন। ভাষণে ট্রাম্প বলেন, ‘এক বিরল পদক্ষেপে ভুয়া সংবাদমাধ্যম এবিসি ও এনবিসি জানিয়েছে, তারা আমার এই ভাষণ সম্প্রচার করবে না। এ ধরনের প্রতারণার শাস্তি হিসেবে তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল হওয়া উচিত।’তবে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম বিশেষজ্ঞরা বলছেন, দেশটির সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী, কোনো টেলিভিশন নেটওয়ার্ক কী সম্প্রচার করবে, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে।

 

যদিও অতীতে জনস্বার্থে গুরুত্বপূর্ণ বিবেচিত প্রেসিডেন্টের ভাষণগুলো অধিকাংশ সম্প্রচারমাধ্যমই সরাসরি প্রচার করেছে। এবিসি নিউজের এক মুখপাত্র জানান, ট্রাম্পের ভাষণটি মূল টেলিভিশন চ্যানেলে না দেখিয়ে তাদের স্ট্রিমিং প্ল্যাটফর্ম এবিসি নিউজ লাইভ এবং এবিসি নিউজ রেডিওতে সম্প্রচার করা হয়েছে। একইভাবে এনবিসিও ভাষণটি তাদের মূল সম্প্রচার চ্যানেলের পরিবর্তে বিনামূল্যের স্ট্রিমিং সেবা এনবিসি নিউজ নাও এ প্রচার করে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

 

অন্যদিকে সিএনএন জানায়, ভাষণ থেকে গুরুত্বপূর্ণ সংবাদ পর্যবেক্ষণের পাশাপাশি সেটি তাদের ওয়েবসাইট এবং সাবস্ক্রিপশনভিত্তিক স্ট্রিমিং সেবা সিএনএন অল অ্যাকসেসে সরাসরি দেখানো হয়েছে। সাধারণত এসব স্ট্রিমিং প্ল্যাটফর্মের দর্শকসংখ্যা সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেলের তুলনায় কম। ভাষণে ট্রাম্প দাবি করেন, তার কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে, যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপের প্রমাণ বহন করে। এর মাধ্যমে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে দীর্ঘদিনের অভিযোগ আবারও তুলে ধরেন।

 

তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী, ২০২০ সালের নির্বাচনের ফল পরিবর্তনে চীনের হস্তক্ষেপের কোনো প্রমাণ পাওয়া যায়নি। ওই নির্বাচনে ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন। ভাষণের আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছিলেন, ট্রাম্প নির্বাচন ছাড়াও ইরান পরিস্থিতি, অর্থনীতি এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখবেন। তাই ভাষণটি সরাসরি সম্প্রচার করে মার্কিন নাগরিকদের দেখার সুযোগ দেওয়া উচিত ছিল।

 

তবে শেষ পর্যন্ত ট্রাম্প ইরান ও অর্থনীতি নিয়ে সংক্ষেপে কথা বললেও তার বক্তব্যের মূল অংশজুড়ে ছিল নির্বাচন-সংক্রান্ত অভিযোগ।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন স্যার গ্যারি সোবার্স

ইরানের হামলার জের পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির আলোচনায় কুয়েত, চায় সেনা ও যুদ্ধবিমান

বেকারত্ব ভাতা জালিয়াতি দমনে নিউইয়র্কে ফেডারেল ‘স্ট্রাইক টিম’

নিউইয়র্কে ভাড়াটিয়াদের সুরক্ষায় ঐতিহাসিক উদ্যোগ, প্রথম ‘রেন্টাল রিপঅফ রিপোর্ট’ প্রকাশ

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের

প্রতিবেশীদের ভূমি যে কৌশলে দখলে নিচ্ছে ইসরাইল

ইউরোপে আটকে গেল আইফোনের এআই

বিশ্বকাপ শিরোপার দাম ৭৫০ কোটি টাকা! বাকি দলগুলো পাবে কত?

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসায় নতুন কড়াকড়ি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে এপস্টিনের যোগাযোগ ছিল: পডকাস্টে ভ্যান্স

১০

‘এআই’ দিয়ে তালিকা বানিয়ে ছুটিতে থাকা কর্মীদের ছাঁটাইয়ের অভিযোগ, মেটার বিরুদ্ধে মামলা

১১

গ্রিন কার্ডে ১ লাখ ডলারের ফি, নতুন পরিকল্পনা ঘোষণা ট্রাম্পের

১২

ফিফা থেকে ইসরায়েলকে বহিষ্কারে প্রভাব খাটাচ্ছে নরওয়ে

১৩

মিশিগানে বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সোসাইটি অব মিশিগান-এর বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৪

তিন দিনব্যাপী ‘হ্যামটাউন সামার জ্যাম’ ফেস্টিভ্যাল সম্পন্ন, প্রাণের মিলনমেলায় মুখর ছিল হ্যামট্রামিক

১৫

হরমুজ নিয়ে তীব্র হচ্ছে লড়াই

১৬

আন্তর্জাতিক অপরাধ আদালত ভেঙে দিতে মার্কো রুবিও কেন উঠেপড়ে লেগেছেন

১৭

প্লেয়ার অব দ্য ম্যাচ, গোল্ডেন বুট, গোল্ডেন বল জিতলে কত টাকা পান ফুটবলাররা

১৮

সোশ্যাল মিডিয়ার তথ্য লুকালেই ভিসা প্রত্যাখ্যান করতে পারে যুক্তরাষ্ট্র

১৯

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল নেওয়ারও ঘোষণা ট্রাম্পের

২০