বাংলা সংবাদ ডেস্ক
২৭ জুন ২০২৪, ৩:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের ৫২টি ওষুধের বিষয়ে সতর্কতা জারি

ভারতে বহুল ব্যবহৃত ৫২টি ওষুধ অত্যন্ত নিম্নমানের বলে জানিয়েছে দেশটির সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)। এরই মধ্যে বিষয়টি নিয়ে সতর্কতা জারি করেছে সংস্থাটি। খবর এনডিটিভি ও জি নিউজের।

ওষুধগুলোর মধ্যে থেকে ২২টি ভারতের হিমাচলপ্রদেশ রাজ্যে তৈরি করা হয় বলে জানিয়েছে সিডিএসসিও। নমুনা সংগ্রহ করা হয়েছিল জয়পুর, হায়দরাবাদ, ওয়াঘোড়িয়া এবং গুজরাটের ভাদোদরা, অন্ধ্রপ্রদেশ এবং ইন্দোর থেকেও।

ইতোমধ্যে যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসব ওষুধ তৈরি করেছে তাদের নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে, যে ওষুধগুলোর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে তা বাজারজাত করা হয়ে থাকলে সেগুলো দ্রুত তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংস্থাটি যে ৫২টি ওষুধের নমুনা পরীক্ষা করে সতর্কতা জারি করেছে সেসব ওষুধের তালিকায় রয়েছে- ক্লোনাজেপাম ট্যাবলেট, যা খিঁচুনি এবং উদ্বেগজনিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ব্যথা উপশমকারী ডাইক্লোফেনাক, অ্যান্টি-হাইপারটেনশন ড্রাগ টেলমিসার্টন, অ্যামব্রোক্সল, যা শ্বাসযন্ত্রের রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়, ফ্লুকোনাজোল, একটি অ্যান্টিফাঙ্গাল এবং কিছু মাল্টিভিটামিন এবং ক্যালসিয়াম ট্যাবলেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র

মিশিগানে দুই দিনব্যাপী বাংলা বইমেলা আগামী ২২ ও ২৩ আগস্ট

মুসলিম যাত্রীদের জন্য বিমানবন্দরে অজুর সুবিধা চালু যুক্তরাষ্ট্রে

বিদেশি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সাইবার হামলার ক্ষমতা পেল মার্কিন কোম্পানি

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

১০

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

১১

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

১২

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

১৩

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১৪

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১৫

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১৬

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৭

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৮

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৯

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

২০