আনন্দবাজার, গোয়ালতোড়, ভারত
৮ জুলাই ২০২৪, ২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের বিশ্বকাপ জয়ে উচ্ছ্বসিত এই পাকিস্তান!

যে রাতে বিরাট কোহলি, রোহিত শর্মাদের হাতে উঠেছিল টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি, সেই রাতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল পাকিস্তানের অরুণ, বলরামরা। উড়েছিল তেরঙ্গা পতাকা।

বিশ্বকাপে যে দিন পাকিস্তানকে হারিয়েছিল ভারত, সেই রাতেও উন্মাদনা দেখা গিয়েছিল এই পাকিস্তানে। এই পাকিস্তান ভারতের। গড়বেতা ২ অর্থাৎ গোয়ালতোড় ব্লকের পিয়াশালা পঞ্চায়েতের অন্তর্গত চাঁদাবিলা গ্রাম সংসদের একটি পাড়ার নাম পাকিস্তান। এই নামে নেই কোনও মৌজা, নামের উল্লেখ নেই কোনও নথিতেই। পাড়া ঘুরে কোথাও দেখা গেল না এই নামের চিহ্ন। কিন্তু পাড়ার ছোট-বড় সকলে জানে তারা পাকিস্তানের বাসিন্দা।

চাঁদাবিলা মৌজার এই পাড়া ঘুরে জানা গেল বহিরাগতদের আগমণেই না কি হয়েছে পাকিস্তান নাম। এই পাড়ার একই নামের দুই প্রবীণ বাসিন্দা আনন্দ লোহার বললেন, “শুনেছি স্বাধীনতার সময়ে পূর্ববঙ্গ থেকে কয়েকটি পরিবার এসে এখানে থাকতে শুরু করেছিল, পরে তারা অন্যত্র পালিয়ে যায়। তখন থেকেই এই পাড়াকে সবাই পাকিস্তান বলত, সেই নামটাই ছড়িয়ে যায়।”

কত আগে? তাঁরা মনে করে বললেন, “সেই স্বাধীনতার সময় হবে।” উচ্চমাধ্যমিক উত্তীর্ণ অরুণ লোহার বলল, ‘‘স্কুলে বা আশেপাশের এলাকার অনেকেই আমাদের পাকিস্তানি বলে। তবে আমাদের গ্রামের নাম-ঠিকানা সবই চাঁদাবিলা।” অনেকে অবাকই হন পাড়ার নাম পাকিস্তান শুনে। কেন এই নাম অনেকসময়ে তার ব্যাখ্যাও দিতে হয় গ্রামবাসীদের।

স্থানীয় বাসিন্দা প্রাক্তন শিক্ষক লোকসংস্কৃতির গবেষক শঙ্কর মহাপাত্র বলছেন, “যেহেতু এই নামে কোনও প্রামাণ্য তথ্য বা নথি নেই, তাই নামকরণের বাস্তবতাও কেউ খতিয়ে দেখেননি।” স্থানীয় চাঁদাবিলা গ্রামের বাসিন্দা ভূমি দফতরের অবসরপ্রাপ্ত কর্মী মুরলীমোহন দাস বলেন, ” কী ভাবে এই মৌজার একটা পাড়ার নাম পাকিস্তান হয়েছে তা বলতে পারব না।”

পাকিস্তান পাড়ায় সাকূল্যে ৯০-১০০ টি পরিবারের বাস। গ্রামের বুক চিরে চলে গিয়েছে পঞ্চায়েতের ঢালাই রাস্তা। গ্রামের তৃণমূল কর্মী গৌতম লোহার বললেন, “পাড়ার নাম নিয়ে কাউকে বিব্রত হতে হয় না।”

পাকিস্তান পাড়ায় বাড়ি বিজেপি নেত্রী পদ্মাবতী লোহারের। তিনি বলেন, ” নামে কিছু যায় আসেনি। এই পাড়ার ছেলেমেয়েরা স্কুলে যায়। পাড়ার পরিবার গুলি বেশিরভাগই খেটে খাওয়া। রাস্তা, জল, আলো, শিশুশিক্ষা কেন্দ্র হলেও আবাসের বাড়ি হয়নি অনেকের।” পাকিস্তান পাড়া চাঁদাবিলা বুথের অন্তর্গত।

গতবছর পঞ্চায়েত ভোটে এই বুথে তৃণমূল জিতলেও, এবা রের লোকসভায় সামান্য ভোটে ‘লিড’ নিয়েছে বিজেপি। পঞ্চায়েত সদস্য তথা পিয়াশালা অঞ্চলের প্রাক্তন প্রধান মিতা লোহার বলেন, “পূর্ব পাকিস্তান থেকে কেউ এসেছিল বলে পাড়ার নাম পাকিস্তান হতে পারে। সেই নামই মুখে মুখে প্রচার হয়েছে। পাকিস্তান পাড়ায় উন্নয়ন হয়েছে’’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১০

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১১

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১২

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৩

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৪

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৫

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৬

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৭

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৮

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

১৯

সকালের ৪ ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি

২০