বাংলা সংবাদ ডেস্ক
১৪ জুলাই ২০২৫, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিটকয়েনের সর্বোচ্চ মূল্য আজ, আগামীর বাজার কেমন

নতুন ইতিহাস গড়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন। ১৩ জুলাই সোমবার প্রথমবারের মতো এর দাম ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে, যা বিটকয়েনের ইতিহাসে সর্বোচ্চ মূল্য হিসেবে ধরা হচ্ছে।

 

এশিয়ান ট্রেডিং সেশনে বিটকয়েনের দাম সর্বোচ্চ ১ লাখ ২১ হাজার ২০৭ ডলারের কাছাকাছি পৌঁছেছে এবং শেষ পর্যন্ত ১ লাখ ২০ হাজার ৮৫৬ ডলারে লেনদেন হয়েছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত বিটকয়েনের মূল্য প্রায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। মার্কিন প্রতিনিধি পরিষদ ডিজিটাল সম্পদ খাতের জন্য কয়েকটি আইনগত বিল নিয়ে আলোচনা শুরু করেছে, যা বাজারে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করেছে।

 

এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিজেকে ‘ক্রিপ্টো প্রেসিডেন্ট’ বলে ঘোষণা করে এই খাতের পক্ষে আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন, যা বাজারে আস্থাকে আরও বাড়িয়েছে। বিশ্বখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের স্পট বিটকয়েন ইটিএফ-এ বর্তমানে সাত লাখের বেশি বিটকয়েন রয়েছে। বড় বড় প্রতিষ্ঠানগুলোর এই বিনিয়োগ বাজারে স্থিতিশীলতা ও বিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

 

ক্রিপ্টো বিশ্লেষকরা মনে করছেন, বিটকয়েনের দাম ১ লাখ ২০ হাজার ডলার ছাড়িয়ে যাওয়ায় এখন দেড় লাখ ডলারের মূল্যলক্ষ্য ধরা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী এবং চেইনভিত্তিক তথ্য বিশ্লেষণও এই ঊর্ধ্বগতিকে সমর্থন করছে। বর্তমানে বিটকয়েনের বাজারমূল্য প্রায় ২.৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় অবস্থানে থাকা ইথারের মূল্যও বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪৮ ডলারের কাছাকাছি পৌঁছেছে। সমগ্র ক্রিপ্টো বাজারের সম্মিলিত মূল্য বর্তমানে প্রায় ৩.৭৮ ট্রিলিয়ন ডলার।

 

সূত্র: রয়টার্স, দ্য ইকোনমিক টাইমস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড বাণিজ্য, নিউইয়র্কে ফেডারেল অভিযানে ১১ গ্রেপ্তার

তথ্য বিক্রিকে কেন্দ্র করে ট্রাম্পের বিরুদ্ধে নতুন আইনি লড়াই

হোয়াইট হাউসে বড় রদবদল, প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন লেভিট

নিউইয়র্কে ২০২৭ থেকে মেডিকেইডে নতুন শর্ত, ঝুঁকিতে যেসব সুবিধাভোগী

মিনেসোটার পঞ্চম আসনে ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয় ইলহান ওমরের

সব বিষয়ে এ+; রোদেলার চোখে এখন সাদা অ্যাপ্রনের স্বপ্ন

মিশিগানে বাংলা সংবাদ কার্যালয়ে সৈয়দ উতবার সৌজন্য সাক্ষাৎ

আবদুল এল-সায়েদ নির্বাচিত হলে নাতনিদের স্কুলে বোরকা পরে যেতে হবে: ন্যান্সি মেস

নিউইয়র্কে বাংলাদেশিদের নেতৃত্বে প্রথম সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

১০

২৩৮ মিলিয়ন ডলার লোকসান গুনল ট্রাম্পের মিডিয়া কোম্পানি

১১

শিশুদের টিকা নীতিতে ট্রাম্পের নতুন উদ্যোগ নিয়ে চিকিৎসকদের উদ্বেগ

১২

যুক্তরাষ্ট্রে ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

১৩

মিশিগানে বাংলা প্রেস ক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ফ্যামিলি ডে উদযাপন

১৪

ইরানের হামলার আশঙ্কায় খাবারের কার্টে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প

১৫

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

১৬

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

১৭

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

১৮

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

১৯

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

২০