আফজাল হোসেন রুমেল, বড়লেখা প্রতিনিধি
৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ মাহমুদ হাসান রাসেল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

 

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তার রাসেল বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মধ্য ডিমাই) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ইয়াবার একটি বড় চালান আসছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খানের নেতৃত্বে বুধবার রাতে বড়লেখা পৌরসভার পূর্ব গাজিটেকা এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই শেখ কামরুল ইসলাম, এএসআই ফজলে আজিম, সন্তোষ কুমার বিশ্বাস, ও সুলতান আহমদসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

 

 

 

অভিযানকালে মাহমুদ হাসান রাসেলের কাছ থেকে ২০টি প্যাকেটে রাখা মোট ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রাসেলের দুই সহযোগী পালিয়ে যায়। ইয়াবা বিক্রির কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন হিরো মোটরসাইকেল ও রাসেলের ব্যবহৃত একটি রেডমি মুঠোফোন ফোন জব্দ করে পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১২ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।

 

 

 

 

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জানান, চার হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় দুজন পালিয়েছে। তবে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক দুইজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০