১৮ জুন ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুকে তুলোধুনো করলেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স

যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানো উচিত নয় বলে মন্তব্য করেছেন মার্কিন বামপন্থী সিনেটর বার্নি স্যান্ডার্স। বুধবার (১৮ জুন) সামাজিক মাধ্যমে পোস্টে তিনি এই দাবি করেন। খবর আল জাজিরার।

 

 

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স লিখেন, ‘ইসরায়েল যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে, তবে সেটি তাদের নিজেদের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রকে তা থেকে দূরে থাকতে হবে।’ তিনি আরও লিখেন, ‘ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন। তিনি আমাদের বিদেশনীতি বা সামরিক নীতি নির্ধারণ করবেন না। ইসরায়েলের জনগণ যদি ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর সিদ্ধান্তকে সমর্থন করে, তাহলে সেটি তাদের ব্যাপার—তাদের যুদ্ধ। যুক্তরাষ্ট্রকে সেই যুদ্ধে কোনোভাবেই যুক্ত হওয়া উচিত নয়।’ এর আগে মার্কিন সিনেটে বার্নি স্যান্ডার্স এবং ডেমোক্র্যাটিক সিনেটর টিম কেইনের যুদ্ধের বিপক্ষে পৃথক প্রচেষ্টা শুরু করেন। তারা ইসরায়েল-ইরান সংঘাতে মার্কিন সম্পৃক্ততা সীমিত করতে চান।

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদে ট্রাম্পের রিপাবলিকান পার্টির একজন সদস্যের দ্বারা একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। রিপাবলিকান প্রতিনিধি থমাস ম্যাসি মঙ্গলবার (১৭ জুন) এক্স-এ পোস্ট করে নিজেই তা ঘোষণা করেছেন। তিনি জানান, একটি দ্বিপক্ষীয় যুদ্ধ ক্ষমতা রেজোলিউশন প্রবর্তন তিনি সমর্থন করবেন। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিষিদ্ধ করতে তিনি উদ্যোগ নেবেন। থমাস লিখেন, এটি আমাদের যুদ্ধ নয়। তবে যদি তা হয়, তবে আমাদের সংবিধান অনুযায়ী কংগ্রেসকে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

 

 

প্রসঙ্গত, তেহরান খালি করা নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্বজুড়ে উদ্বেগ নতুন মাত্রা পায়। তেহরান খালি করতে ট্রাম্প কেন এমন বিবৃতি দিলেন সেটি স্পষ্ট নয়। তবে এ বিবৃতিতে অবশ্য ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলেছেন তিনি। এতে ইরানকে দ্রুত সময়ে চুক্তি করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১০

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১১

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১২

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৩

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৪

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৫

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৬

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

১৭

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী সীমা আহমেদ’র সংবাদ সম্মেলন

১৮

সোশ্যাল সিকিউরিটি সংকটে নিউইয়র্কে বাড়ছে অবসরপ্রাপ্তদের উদ্বেগ

১৯

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

২০