বাংলা সংবাদ ডেস্ক
২৫ জুন ২০২৫, ৩:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়মিত ব্যায়ামেই কমে ক্যানসারের ঝুঁকি! বলছে গবেষণা

ব্যায়াম করলে কোলন ক্যানসার থেকে সুস্থভাবে বেঁচে থাকার সম্ভাবনা উল্লেখযোগ্য হারে বাড়ে বলে জানিয়েছেন গবেষকরা। এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত শরীরচর্চা ক্যানসার ফিরে আসার ঝুঁকি ২৮ শতাংশ এবং মৃত্যুঝুঁকি ৩৭ শতাংশ পর্যন্ত কমিয়ে আনতে পারে।

 

সাঁতার কাটা, দ্রুত হাঁটা বা সালসা নাচের মতো যেকোনো হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়ামই এ ক্ষেত্রে উপকারী। গবেষণায় অংশ নেওয়া ৮৮৯ জন রোগীর মধ্যে অর্ধেককে তিন বছরের একটি ব্যায়াম কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়, যেখানে প্রতি সপ্তাহে তিন-চার দিন ৪৫-৬০ মিনিট দ্রুত হাঁটার নির্দেশনা দেওয়া হয়। বাকিদের দেওয়া হয় শুধু স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ।

 

গবেষণা শেষে দেখা যায়, ব্যায়ামকারী দলের ৮০ শতাংশ ক্যানসারমুক্ত ছিলেন, যেখানে অন্য দলে এই হার ৭৪ শতাংশ। এছাড়া চিকিৎসা শুরুর আট বছর পর ব্যায়ামকারী দলের মৃত্যুহার ছিল মাত্র ১০ শতাংশ, যা পরামর্শপ্রাপ্ত দলের তুলনায় অনেকটাই কম। বিশেষজ্ঞরা মনে করছেন, ব্যায়াম শরীরের হরমোন, প্রদাহ এবং রোগ প্রতিরোধ ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলে। কুইনস ইউনিভার্সিটি বেলফাস্টের অধ্যাপক ভিকি কয়েল বলেন, চিকিৎসা মানে শুধু ওষুধ নয়, বরং শরীরকে সক্রিয় রাখা।

 

লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের ড. জো হেনসন বলেন, ব্যায়াম ক্লান্তি কমায়, মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং শারীরিক শক্তি বাড়ায়। যুক্তরাজ্যে প্রতি বছর গড়ে ৩১ হাজার ৮০০ জন কোলন ক্যানসারে আক্রান্ত হন, যা দেশটিতে চতুর্থ সর্বাধিক সাধারণ ক্যানসার। গবেষণাটি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে।

 

সূত্র: বিবিসি।

 

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০